মুলাদীতে প্রশাসনসহ বিভিন্ন সংগঠনের উদ্যোগে জাতীয় শোক দিবস পালিত

মুলাদী প্রতিনিধি।।

মুলাদীতে ১৫আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের প্রতিকৃতিতে ফুলের তোড়া দিয়ে শ্রদ্ধা নিবেদন, আলোচনা সভা ও দোয়া মোনাজাতের মধ্য দিয়ে জাতীয় শোক দিবস পালন করলো মুলাদী উপজেলা প্রশাসন, পৌরসভা প্রশাসন, উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গসংগঠন, মুলাদী প্রেসক্লাব, রিপোটার্স ইউনিটি, সাংবাদিক ইউনিয়ন, তৃণমূল সাংবাদিক ইউনিয়ন, ইসালামী ফাউন্ডেশন ও সমাজসেবা অফিসসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।

১৫ আগস্ট সকাল ৮.৩০মিনিটে উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, সেচ্ছাসেবকলীগ নেতৃবৃন্দ। সকাল ৯টায় উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা প্রশাসন ও মুলাদী প্রেসক্লাবসহ বিভিন্ন সংগঠন।

শ্রদ্ধা নিবেদন শেষে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত শোক দিবসে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব তারিকুল হাসান খান মিঠু, উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী মাইনুল আহসান সবুজ, মহিলা ভাইস চেয়ারম্যান শামিমা নাসরিন, উপজেলা আওয়ামীলীগ সভাপতি এ্যাড. আঃ বারী, মুলাদী প্রেসক্লাবের সভাপতি আলমগীর হোসেন সুমন, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির প্যাদা, চরকালেখান ইউনিয়ন চেয়ারম্যান মহসিন উদ্দিন খান, সফিপুর ইউনিয়ন চেয়ারম্যান আবু মুসা হিমু মুন্সি, পৌর আওয়ামীলীগ সভাপতি আলমগীর হোসেন হিরন হাওলাদার, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সালেহ উদ্দিন হাওলাদার, মোসলেম উদ্দিন বয়াতী, উপজেলা ওয়াকার্স পার্টির (মার্কসবাদী) সভাপতি সেলিম আহম্মেদ চৌকিদার, আওয়ামীলীগ নেতা এস এম কামাল পাশা, জিয়াউল করিম মোল্লা, মুলাদী রিপোটার্স ইউনিটির সাধারন সম্পাদক রফিকুল ইসলাম রবিন, উপজেলা সেচ্ছাসেবকলীগ সভাপতি অহিদ খান, সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম হিরন, উপজেলা ছাত্রলীগ সভাপতি জুবায়ের আহম্মেদ জুয়েল, সাধারণ সম্পাদক কাজী মুরাদ হোসেন, পৌর ছাত্রলীগ সাধারন সম্পাদক এইচ এম জুয়েল, উপজেলা ছাত্রলীগ যুগ্ম-সম্পাদক মেহেদী হাসান ইমামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকগণ।