মুলাদীতে ফ্যানের সাথে গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার

ভূঁইয়া কামাল, মুলাদী।।
বরিশালের মুলাদীতে গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার। ঘটনার বিবরণে জানা যায়, উপজেলার চরকালেখান ইউনিয়নের গলই ভাঙ্গা গ্রামের মিন্টু প্যাদার মেয়ে মনি বেগম (২৩)কে ১৫ অক্টোবর বৃহস্পতিবার মাগরিব বাদ তার নানু নামাজের জন্য ওযু করতে ডাকলে সে জানায় একটু পরে আসছি। নিহতের নানু নামাজ আদায় করে মনি বেগমকে ডাকা হলে কোন সাড়া না পেয়ে বাড়ীর লোকজন ডেকে রুমের দরজা ভেঙ্গে মনি বেগমকে গলায় ওড়ানা জড়িয়ে ফ্যানের সাথে ঝুলতে দেখে।
জানা যায় মনি বেগমের ৬/৭ বছর পূর্বে বিবাহ হয় একই এলাকার রাজ্জাক আকনের সাথে। বিবাহের পর থেকেই স্বামীর সাথে পারিবারিক কলহ লেগেই থাকত। গত ১৪/১৫ দিন আগে স্বামীর সাথে অভিমান করে নানা বাড়ী মুলাদী সদর ইউনিয়নের দড়িচরলক্ষ্মীপুর গ্রামে বেড়াতে আসে। মৃত্যুর আগ পর্যন্ত নানা বাড়ীতেই অবস্থান করছিল নিহত মনি বেগম। কি কারণে আত্মহত্যা করেছে তা এখনও জানা যায়নি। মুলাদী থানা পুলিশ সংবাদ পেয়ে এস আই খলিলুর রহমান সংঙ্গীয় পুলিশ ফোর্স গিয়ে লাশটি উদ্ধার করে সুরতহাল করেন। ময়না তদন্তের জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেলে প্রেরণ করা হয়।