মুলাদীতে বর্ণাঢ্য আয়োজনে নগর পিতা সাদিক আব্দুল্লাহর জন্মদিন উৎযাপন

মুলাদী প্রতিনিধি।।
বরিশাল সিটিকর্পোরেশনের মেয়র, মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক, আধুনিক বরিশাল নগর উন্নয়নের রুপকার সাদিক আব্দুল্লাহর ৪৬তম জন্মদিন বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে উৎযাপন করলো মুলাদী উপজেলা আওয়ামীলীগ, পৌর আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠন।
বৃহস্পতিবার বেলা ১২টায় উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে কেক কেটে বরিশালের নগর পিতা জননন্দিত মেয়র সাদিক আব্দুল্লাহর জন্মদিন পালন করে নেতৃবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন, মুলাদী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব তারিকুল হাসান খান মিঠু, পৌর আওয়ামী লীগের সভাপতি আলমগীর হোসেন হিরন হাওলাদার, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সালেহ উদ্দিন হাওলাদার, আওয়ামী লীগ নেতা দেলোয়ার হাওলাদার, জিয়াউল করিম মোল্লা, মুলাদী সদর ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি ও ইউনিয়ন চেয়ারম্যান কামরুল আহসান, মুলাদী উপজেলা যুবলীগ আহবায়ক মাষ্টার জিয়াউদ্দিন মনির, যুগ্ম-আহবায়ক শেরই আলম পালোয়ান, উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক এস এম কামাল পাশা, জেলা যুবলীগ নেতা মনিরুল হাসান খান টিপু, উপজেলা যুবলীগ নেতা জাফর মল্লিক, পৌর যুবলীগ নেতা হাজ্বী মামুন, মামুন চৌকিদার, উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি অহিদ খান, সম্পাদক তরিকুল ইসলাম হিরন, সাংগঠনিক সম্পাদক সরফউদ্দিন আহম্মেদ সুজা, উপজেলা ছাত্রলীগ সভাপতি জুবায়ের আহম্মেদ জুয়েল, যুগ্ম-সম্পাদক মেহেদী হাসান ইমাম ও পৌর ছাত্রলীগ সম্পাদক এইচ এম জুয়েল প্রমুখ।