মুলাদীতে বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ভূঁইয়া কামাল, মুলাদী।।
বাংলাদেশের বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলন ও সংগ্রামে বলিষ্ঠ নেতৃত্ব দানকারী ঐতিহ্যবাহী ছাত্রসংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী। বাংলা, বাঙালির স্বাধিকার অর্জনের লক্ষ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশনায় ১৯৪৮ সালের ৪ জানুয়ারি বাংলাদেশ ছাত্রলীগের জন্ম।
মুলাদী উপজেলা ও পৌরসভার ছাত্রলীগের উদ্যোগে দিনব্যাপী বর্ণাঢ্য কর্মসূচীর মধ্যদিয়ে ৪ জানুয়ারি সোমবার সকাল ১০টায় মুলাদী সরকারি কলেজ মাঠে ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন, আনন্দ র‌্যালি, পবিত্র কোরআন তেলোয়াত, আলোচনা সভা, কেক কাটা অনুষ্ঠান ও সাংস্কৃতিক সন্ধ্যার মাধ্যমে উৎযাপিত হলো।
আলোচনায় সভায় মুলাদী উপজেলা ছাত্রলীগের সভাপতি জুবায়ের আহম্মেদ জুয়েল-এর সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব তারিকুল হাসান খান মিঠু। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি দুলাল মাহমুদ মোল্লা ও উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক কাজী মুরাদ হোসেন।
মুলাদী পৌরসভার ছাত্রলীগের সাধারণ সম্পাদক এইচ এম জুয়েল হাওলাদারের পরিচালনায় বক্তব্য রাখেন, মুলাদী পৌরসভার আওয়ামীলীগের সভাপতি মোঃ আলমগীর হোসেন হিরণ হাওলাদার, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোসলেম উদ্দিন বয়াতি, মোঃ সালেহ উদ্দিন হাওলাদার, উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক এস এম কামাল পাশা, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোস্তফা আমিন ইমরান ভূঁইয়া, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও যুবলীগ নেতা অহিদুজ্জামান আনোয়ার তালুকদার, উপজেলা আওয়ামীলীগ নেতা মনিরুজ্জামান মিঠু, রাজু ভূঁইয়া, দিন মোঃ চঞ্চল, এ্যাড. মিজানুর রহমান টিটু, জিয়াউল করিম মোল্লা, চরকালেখান ইউনিয়ন চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মহসিন উদ্দিন খান, সফিপুর ইউনিয়ন চেয়ারম্যান আবু মুসা হিমু মুন্সি, গাছুয়া ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি আলতাফ হাওলাদার, নাজিরপুর ইউনিয়নের আওয়ামীলীগ সভাপতি মুকুল তালুকদার, সম্পাদক বাদল খান, কাজিরচর ইউনিয়নের সভাপতি সিদ্দিকুর রহমান খান, চরকালেখান ইউনিয়নের সভাপতি মোশারফ বেপারী, জেলা যুবলীগ নেতা মনিরুজ্জামান খান টিপু, উপজেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি অহিদ খান, সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম হিরন, সাংগঠনিক সম্পাদক শরফ উদ্দিন, উপজেলা ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মেহেদী হাসান ইমাম, উপজেলা ছাত্রলীগ নেতা মুশফিকুর রহমান পাপ্পু, আমিনুল ইসলাম মল্লিক, সজিব বেপারী, শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের উপজেলা সভাপতি ফারুক বয়াতীসহ সকল ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ও সম্পাদকবৃন্দ। সারাদিনের ক্লান্তি যেন সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে দূর করে সকল নেতা ও কর্মীদের মাঝে আনন্দ ফিরিয়ে দেয়।