মুলাদীতে বিএনপি নেতা খলিল আকনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ

মুলাদী (বরিশাল) প্রতিনিধি।।
মুলাদী পৌর সভার ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ খলিল আকন (৬৫) রবিবার দিবাগত রাত ১১টা ৩০মিনিটের সময় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্না নিল্লাহি——– রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৪ ছেলে ১ মেয়েসহ অসংখ্য গুনিজন রেখে গেছেন।
শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে গভীর শোক প্রকাশ করেছেন, হিজলা-মুলাদীর সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মোশাররফ হোসেন মঙ্গু, কেন্দ্রীয় বিএনপির ভাইস প্রেসিডেন্ট ও সাবেক বার কাউন্সিলের সভাপতি এ্যাড. জয়নুল আবেদিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডঃ আবদুল বারী, মুলাদী পৌরসভার মেয়র শফিক উজ্জামান রুবেল, সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আঃ ছত্তার খান, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীরমুক্তিযোদ্ধা শুক্কুর আহম্মেদ খান, উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী মাইনুল ইসলাম সবুজ, পৌর আওয়ামী লীগের সভাপতি আলমগীর হোসেন হিরন, মুলাদী ফেয়ার ক্লিনিকের ম্যানেজিং ডাইরেক্টর ও রূপালী বার্তার সম্পাদক জিয়াউল আহসান সিপু খান, উপজেলা শ্রমিকলীগের আহবায়ক মাষ্টার দিদারুল আহসান খান, বরিশাল উত্তর জেলা বিএনপির যুগ্ম সম্পাদক অধ্যক্ষ আবিদুর রহমান হুমায়ুন, উপজেলা বিএনপির যুগ্ম-সম্পাদক এ্যাড. তরিকুল ইসলাম দিপু, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি দুলাল মাহমুদ মোল্লা, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব সালেহ হাওলাদার, পৌর বিএনপির সভাপতি আঃ রব খান, সাধারণ সম্পাদক অধ্যাপক আল মামুন, পৌর সভার ১নং ওয়ার্ডের কাউন্সিলর এনামুল হক ইনু, ৩নং ওয়ার্ড কাউন্সিলর আলমগীর হোসেন, মুলাদী প্রেসক্লাবের সভাপতি আলমগীর হোসেন সুমন, সাংগঠনিক সম্পাদক মোঃ নজিবুর রহমান ভূঁইয়া কামাল, মুলাদী রিপোটার্স ইউনিটির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রবিন, সাংগঠনিক সম্পাদক রাসেল মল্লিক, ৩নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক নান্নু মল্লিক, উত্তর জেলা মহিলা দলের সভানেত্রী সায়লা সারমিন মিমু, বরিশাল জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক শাহ আলম হাওলাদার, পৌর যুবদলের আহবায়ক আনিসুর রহমান আলাল, বরিশাল জেলা সেচ্ছাসেবকদলের সহ-সম্পাদক ও উপজেলা সেচ্ছাসেবকদল নেতা আবু জাহিদ মোল্লা, উপজেলা সেচ্ছাসেবকদলের নেতা নজরুল ইসলাম সিকদার, মুলাদী সরকারী কলেজ ছাত্রদলের সভাপতি রুহুল আমিন খান, উপজেলা ছাত্রদল নেতা মোঃ সোহানুর রহমান হাওলাদার। সোমবার বাদ জোহর যানাযা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।