মুলাদীতে বিদ্যালয়ের ঝরে পড়া কিশোরীদের মাছে ছাগল ও সেলাই শিক্ষন টুলবক্স বিতরণ

মুলাদী প্রতিনিধি।।
মুলাদী উপজেলা সেব দ্য চিলড্রেনের আর্থিক সহায়তায় এবং সেইন্ট বাংলাদেশের বাস্তবায়নে ‘‘সমন্বিত শিশু উন্নয়ন কর্মসুচি-শিশুদের জন্য’’প্রকল্পের কৈশোর উন্নয়ন কর্মসুচি কম্পোনেন্টের আওতায় বিদ্যালয় থেকে ঝরে পড়া কিশোরীদের শিশু বিবাহ প্রতিরোধ ও আয়বর্ধনমূলক কাজের সাথে সম্পৃক্ত করনের লক্ষ্যে ব্লাক বেঙ্গল জাতের ছাগল ও সেলাই শিক্ষন টুলবক্স বিতরন করা হয়েছে।

শনিবার (২৮ আগস্ট) সকাল ১০টায় সরকারী মুলাদী মডেল মাহমুদজান মাধ্যমিক বিদ্যালয় হলরুমে আয়োজিত ছাগল ও সেলাই শিক্ষন টুলবক্স বিতরন অনুষ্ঠানে অতিথিবৃন্দ বলেন, বিদ্যালয় থেকে ঝরে পড়া কিশোরীরা সমাজে যেন বোঝা না হয়, তারা যেন বাল্য বিবাহের কড়াল ছোবল থেকে মুক্ত থাকতেদ পারে এবং কিশোরীরা যেন আয়মূলক কাজের সাথে যুক্ত থেকে নিজেদের উন্নয়ন ঘটাতে পারে সে লক্ষ্যেই প্রাথমিকভাবে ২১জন কিশোরীদের মাঝে ব্লাক বেঙ্গল জাতের ছাগল এবং ৮জন কিশোরীদের মাঝে সেলাই শিক্ষন টুলবক্স বিতরন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা মোঃ সোহেল রানা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সরকারী মুলাদী মাহমুদজান মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসির উদ্দি , গফুর মল্লিক বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মোঃ দিদারুল আহসান খান, সেব দ্য চিলড্রেনের ডিপুটি ম্যানেজার চয়ন কুমার তালুকদার, সেইন্ট বাংলাদেশের প্রধান সমন্বয়কারী মোঃ আহসান মুরাদ চৌধুরী, সেইন্ট বাংলাদেশের প্রকল্প সমন্বয়কারী মোঃ বেলায়েত হোসেন, প্রকল্প সমন্বয়কারী গোপাল চন্দ্র শীল, উপজেলা সমন্বয়কারী কিশোর কুমার দাস এবং প্রকল্প কর্মকর্তা মোঃ শাহজালাল মুরাদ।

উল্লেখ্য, গত ২৪ আগষ্ট কিশোরীদের ছাগল পালন বিষয়ক প্রশিক্ষণ প্রদান করা হয়। প্রশিক্ষনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মুলাদী উপজেলা নির্বাহী কর্মকর্তা নুর মোহাম্মদ হোসাইনী এবং প্রশিক্ষনটি পরিচালনা করেন উপজেলা প্রানীসম্পদ কর্মকতা ডাঃ মোঃ সোহেল রানা।

প্রশিক্ষনটি কিশোরীরা যথাযথভাবে গ্রহন করেছে এবং তারই ধারাবাহিকতায় ২৮আগষ্ট আনুষ্ঠানিক ভাবে তাদের মাঝে ছাগল বিতরন করা হয়।

কর্মকর্তারা জানান, মুলাদী উপজেলার ৭টি ইউনিয়ন ও পৌরসভায় সমন্বিত শিশু উন্নয়ন কর্মসুচী-শিশুদির জন্য প্রকল্পটি চলমান রয়েছে।