মুলাদীতে বিশ্ব নিউমোনিয়া দিবস পালিত

ভূঁইয়া কামাল, মুলাদী  ॥
বরিশালের মুলাদী উপজেলায় সকাল ১০টায় বিশ্ব নিউমোনিয়া দিবস পালিত হয়েছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয়ের আয়োজনে ও শিশুদের জন্য কর্মসূচীর সহযোগিতায় বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
স্বাস্থ্য কমপ্লেক্স-এর হল রুমে সকাল ১০:৩০মিনিটে আলোচনা সভায় সভাপতিত্বে করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সাইয়েদুর রহমান। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এর মেডিক্যাল টেনোলজিস্ট কবির হোসেন-এর উপাস্থপনায় বক্তব্য রাখেন, সেভ দ্যা চিলড্রেন-এর সিনিয়র অফিসার মোঃ সাহাবউদ্দিন, সেইন্ট বাংলাদেশ উপজেলা কোঅর্ডিনেটর মোসাঃ জেসমিন আক্তার ও সেইন্ট বাংলাদেশ উপজেলা প্রজেক্ট অফিসার মোসাঃ আয়শা সিদ্দিকা, উপজেলা সেনিটারী ইন্সেপেক্টর জাহানারা বেগম ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এর সিস্টার ও ওটি ইনচার্জ হামিদা বেগম প্রমুখ।
সভাপতি ডাঃ সাইয়েদুর রহমান বলেন, নিউমোনিয়ায় প্রতি ঘন্টায় ৪জন শিশু মৃত্যু বরণ করে। পিতা, মাতা ও সকলের সহযোগীতায় নিউমোনিয়ার মৃত্যুর হার কমিয়ে আনতে হবে। শীতের সময়ের চাইতে গরমের সময়ই শিশুদের বেশী নিউমোনিয়া হয়। নিউমোনিয়ায় আক্রান্ত শিশুদের দ্রুত হাসপাতালে নিয়ে আসবেন।