মুলাদীতে বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান হান্নানের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

রাসেল মল্লিক, মুলাদী।।
বরিশালের মুলাদী উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান হান্নান গত ২৩ সেপ্টেম্বর দিবাগত রাত ৪.৩০মিনিটে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি–রাজেউন)।

বৃহস্পতিবার বাদ জোহর মুলাদী কেন্দ্রীয় ঈদগাঁ ময়দানে মরহুমের রাষ্ট্রীয় মর্যাদা সম্মান প্রদর্শন শেষে জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। দ্বিতীয় জানাজা নামাজ বিকাল ৪টায় মুলাদী সদর ইউনিয়নের নবাবের হাটে অনুষ্ঠিত হওয়ার পরে বাবা-মায়ের পাশে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, পুত্র ও দুই কন্যাসহ অসংখ্য গুণিজন রেখে গেছেন।

গার্ড-অফ অর্নার ও জানাযা নামাজে উপস্থিত ছিলেন, মুলাদী উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক আলহাজ্ব তারিকুল হাসান খান মিঠু, উপজেলা নির্বাহী কর্মকর্তা শুভ্রা দাস, সার্কেল এসপি মোঃ মতিউর রহমান, থানা অফিসার ইনচার্জ ফয়েজ উদ্দিন, উপজেলা জাতীয় পার্টির সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা হারুন অর রশিদ খান, সাবেক মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার শুক্কুর আহম্মেদ খান, মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এর কর্মকর্তা ডাঃ সাইয়েদুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সালেহ উদ্দিন হাওলাদার, সাবেক দপ্তর সম্পাদক ও অন লাইন রুপালী বার্তার সম্পাদক জিয়াউল আহসান সিপু খান, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিঃ-এর মুলাদী শাখার ম্যানেজার মোঃ মুশফিকুর রহমান, আওয়ামীলীগ নেতা ইমরুজ্জামান রেজিন, রফিকুল ইসলাম বাচ্চু হাওলাদার, জিয়াউল করিম মোল্লা, কাউন্সিলর আলমগীর হোসেন, মুলাদী ফেয়ার ক্লিনিকের প্রশাসনিক কর্মকর্তা ও প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক নজিবুর রহমান ভূইয়া কামাল, উপজেলা ছাত্রলীগ সভাপতি জুবায়ের আহম্মেদ জুয়েল, পৌর ছাত্রলীগ সাধারণ সম্পাদক এইচ এম জুয়েল, উপজেলা ছাত্রলীগ যুগ্ম-সম্পাদক মেহেদী হাসান ইমাম, জাতীয় ইমাম সমিতির মুলাদী উপজেলার সাধারণ সম্পাদক মুফতি হাফেজ মাওঃ মোঃ রফিকুল ইসলাম, উপজেলা ঐক্যপরিষদ সম্পাদক সোহানুর রহমান সোহানসহ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের নেতৃবৃন্দ, সন্তান কমান্ডের নেতৃবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও বন্দর ব্যবসায়ীবৃন্দ।