মুলাদীতে মানুষের দ্বারে দ্বারে গিয়ে মেয়র প্রার্থী রুবেলের ভোট প্রার্থনা

মুলাদী প্রতিনিধি।।
১৪ ফেব্রুয়ারী মুলাদী পৌরসভা নির্বাচনকে সামনে রেখে পৌর এলাকার ৩নং ওয়ার্ডে ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ভোট প্রার্থনা করেন, আওয়ামী লীগের মনোনীত নৌকার প্রার্থী, বর্তমান মেয়র শফিক উজ্জামান রুবেল।

বুধবার (১০ ফেব্রুয়ারি) নেতাকর্মী-সমর্থকদের সাথে নিয়ে ৩নং ওয়ার্ডে ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রার্থনা করেন বার বার নিবাচিত মেয়র শফিক উজ্জামান রুবেল। এসময় তিনি উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী ১৪ ফেব্রুয়ারী নৌকা মার্কায় ভোট প্রার্থনা করেন।

এসময় তার সাথে ছিলেন, আওয়ামী লীগ নেতা সায়েম সরদার, যুবলীগ নেতা কাজী কামাল, কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা এম নুরুল আমিন নুরু, সুমন নলী, জেলা ছাত্রলীগ নেতা জহির মল্লিক, অপু হাওলাদার সহ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ।