মুলাদীতে মাষ্টার তোফাজ্জেল হোসেনের জানাজা নামাজে মানুষের ঢল

মুলাদী প্রতিনিধি।।
মুলাদী পৌরসভার ৯নং ওয়ার্ডের বাসিন্দা, সাবেক ছাত্রলীগ নেতা আমিনুল ইসলাম ডালিমের বাবা, ধার্মিক ব্যক্তিত্ব, সাবেক ইউপি সদস্য মাষ্টার মোঃ তোফাজ্জেল হোসেন (৮৫) বুধবার বেলা ২.৩৫মিনিটে বাধ্যক্ষ জনিত কারতে নিজ বাড়ীতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি—রাজেউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে সহ অসংখ্য গুনিজন রেখে গেছে।

বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) সকাল ৯টায় মরহুমের বাড়ীর সামনের ঈদগাঁ মাঠে অনুষ্ঠিত জানাজা নামাজে হাজারো মানুষের ঢল নামে। এতে উপস্থিত ছিলেন, মুলাদী উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সাধারন সম্পাদক আলহাজ্ব তারিকুল হাসান খান মিঠু, সাবেক মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার শুক্কুর আহম্মেদ খান, পূর্ব হোসনাবাদ কলেজের অধ্যক্ষ আবিদুর রহমান হুমায়ুন, আওয়ামীলীগ নেতা মোসলেম উদ্দিন বয়াতী, দেলোয়ার হোসেন হাওলাদার, সাবেক ছাত্রলীগ সভাপতি অহিদুজ্জামান আনোয়ার, বীরমুক্তিযোদ্ধা মাষ্টার দেলোয়ার হোসেন, পৌরসভা বিএনপির যুগ্ন-সম্পাদক কাজী কামাল, সাংগঠনিক সম্পাদক মনজুর হাওলাদার, উপজেলা জাতীয় পার্টির সাধারন সম্পাদক কাউন্সিলর আরিফ হোসেন সরদার, বরিশাল উত্তর জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক শাহ আলম হাওলাদার, সাবেক কাউন্সিলর অপু মোল্লা, মুলাদী রিপোটার্স ইউনিটির সাংগঠনিক সম্পাদক রাসেল মল্লিক, উপজেলা সেচ্ছাসেবকলীগ সাধারন সম্পাদক তরিকুল ইসলাম হিরন, উপজেলা ছাত্রলীগ সভাপতি জুবায়ের আহম্মেদ জুয়েল, পৌর ছাত্রলীগ সাধারন সম্পাদক এইচ এম জুয়েল, যুবদল নেতা জসিম সিকদার, বঙ্গবন্ধু ছাত্র পরিষদ সভাপতি খান সোলায়মান সহ স্থানীয় হাজারও ব্যক্তিবর্গ।