মুলাদীতে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান নূরুল ইসলাম এর স্মরণসভা ও দোয়া মোনাজাত

ভূঁইয়া কামাল, মুলাদী (বরিশাল)।।
বিশিষ্ট শিল্পপতি, যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, দৈনিক যুগান্তরের স্বপ্নদ্রষ্টা বীর মুক্তিযোদ্ধা নূরুল ইসলাম এর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মুলাদীতে কোরআন খানী, স্মরণসভা, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৩ জুলাই) বেলা ১১টায় মুলাদী পৌরসভার ইমাম গাজ্জালি (র.) মাদরাসায় এ স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন দৈনিক যুগান্তরের মুলাদী প্রতিনিধি মো. মোশাররফ হোসেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা জাতীয় ইমাম সমিতির সাধারণ সম্পাদক মুফতি মো. রফিকুল ইসলাম, ইমাম গাজ্জালি (র.) মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ মাও. শহিদুল ইসলাম, মুলাদী প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক ইত্তেফাক প্রতিনিধি আলমগীর হোসেন সুমন, সাপ্তাহিক গণবার্তার সম্পাদক মো. শাহীন হোসেন, প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ও দৈনিক নয়াদিগন্ত সংবাদদাতা মোঃ নজিবুর রহমান ভূঁইয়া কামাল, দৈনিক আজকের পত্রিকার প্রতিনিধি আরিফুল হক তারেক, যুবলীগ নেতা মো. জাকির হোসেন গাজী, মুলাদী টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের শিক্ষক মো. জাহিদ হোসেনসহ ওই মাদরাসার শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ। এসময় বীর মুক্তিযোদ্ধা নূরুল ইসলাম এর রূহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া মোনাজাত করা হয়।