মুলাদীতে রাস্তার বেহাল অবস্থা। হাজার হাজার মানুষের চরম দূর্ভোগ

ভূঁইয়া কামাল, মুলাদী।।
বরিশাল জেলার মুলাদী উপজেলার কাজিরচর ইউনিয়নে রাস্তার বেহাল অবস্থা হওয়ায় গ্রামের হাজার হাজার মানুষের দূভোগ পোহাতে হচ্ছে। কাজিরচর ইউনিয়নের সুজাবাদ বাহাদুরপুর ৯নং ওয়ার্ডের শরীফ বাড়ী থেকে একতার বাজার পর্যন্ত রাস্তাটি দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ, শতশত মটর সাইকেল, ভ্যান, অটোভ্যান যাতায়াত করে। বর্ষাকালে এ রাস্তায় দিয়ে যাতায়াতের অনুপযোগী হয়ে পড়েছে। স্কুলের ছাত্র-ছাত্রীরা কাঁদা আর মাটিতে একাকার হয়ে যায়। জরুরী রোগীকে হাসপাতালে নিতে নিতেই চিকিৎসার অভাবে প্রাণ হারানোর সম্ভাবনা থাকে।
বাহাদুরপুর গ্রামে প্রায় তিন কিলোমিটার কাঁচা রাস্তা রয়েছে এ রাস্তার দিয়ে ৪/৫ হাজার মানুষ প্রতিদিন যাতায়াত করে। বর্ষার ৬ মাসে এ রাস্তা দিয়ে চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। রাস্তার মাঝে মাঝে ভেঙ্গে গিয়ে ছোট নালায় পরিণত হয়েছে। স্থানীয়দের অভিযোগ এ ব্যাপারে ইউনিয়ন চেয়ারম্যানসহ কর্তৃপক্ষের সহযোগীতা চেয়েও কোন ফল পায়নি। রাস্তা সংস্কারের দাবীতে স্থানীয়রা রাস্তার মাঝে ধান রোপন করে এর প্রতিবাদ জানিয়ে কোন লাভ হয়নি।
বর্তমান সরকার গ্রাম উন্নয়নের দিকে ব্যাপক নজর দেয়া সত্বেও কোন অদৃশ্যের বলে বছরের পর বছর রাস্তা ঘাটের কোন উন্নয়ন হচ্ছে না। ভোগান্তির সিমা বেড়েই চলছে। স্থানীয়দের দাবী উর্ধ্বতন কর্তৃপক্ষ রাস্তাটি মেরামতের ব্যবস্থা করে এলাকার মানুষের চলাচলের সু-ব্যবস্থা করে দিবেন।