মুলাদীতে লেগুনা সমিতির সভাপতির রুহের মাগফিরাত কামনায় দোয়া

মুলাদী প্রতিনিধি, বরিশাল।।
মুলাদীতে সদ্য প্রয়্যাত লেগুনা সমিতির সভাপতি মোস্তফা হাওলাদার ও টেম্পু সমিতির সভাপতি মরহুম কাঞ্চন আলী হাওলাদারের রুহের মাগফিরাত কামনায় অটো সমিতির উদ্যোগেদোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২০ আগস্ট) বাদ জুমা চরডিগ্রি হাওলাদার বাড়ী বাইতুল মার্কাস জামে মসজিদে অনুষ্ঠিত দোয়া মোনাজাতে উপস্থিত ছিলেন- পৌর আওয়ামী লীগ সাধারন সম্পাদক হারুন হাওলাদার, মসজিদ কমিটির সাধারন সম্পাদক হাজ্বী আঃ সালাম হাওলাদার, সাবেক সভাপতি নাসির উদ্দিন হাওলাদার, অটো সমিতির সভাপতি জাকির হোসেন হাওলাদার, সম্পাদক আঃ জলিল খান, লাইন সমিতির সদস্য রফিকুল ইসলাম, এনামুল হাওলাদার, সোহেল বেপারী, শাহিন ফকির, কাজী আলী, জুলহাস হাওলাদার সহ অটো সমিতির সকল সদস্য ও মসজিদের মুসল্লিগন।

এসময় মরহুমদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া মোনাজাত ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে উপস্থিত সকলের মাঝে তাবারক বিতরন করা হয়। দোয়া মোনাজাত পরিচালনা করেন চরডিগ্রি হাওলাদার বাড়ী বাইতুল মার্কাস জামে মসজিদে খতিব মুফতি মাওলানা আবুল কালাম সরদার।