মুলাদীতে শফিক উজ্জামান রুবেল তৃতীয়বার মেয়র হাওয়ায় ভক্তের ভালোবাসা

মুলাদী প্রতিনিধি।।
মুলাদী পৌরসভা নির্বাচনে টানা তৃতীয় বারের মত শফিক উজ্জামান রুবেল বিপুল ভোটে মেয়র নির্বাচিত হওয়ায়, পূর্বের দেয়া মানত (কথা) অনুযায়ী মেয়রের ভক্ত-সুভাকাঙ্খি জয়নুল আবেদিন গরু সাদাকার মাধ্যমে ভালোবাসার নজির স্থাপন করে গরু জবাই করে মাংস গরীভ-অসহায় মানুষের মাঝে বিলিয়ে দিয়ে দৃষ্টান্ত স্থাপন করলেন।

শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) ব্যতিক্রমি এ সাদাকা দানের মাধ্যমে আলোচনায় আসেন মুলাদী পৌর এলাকার ৭নং ওয়ার্ডের বাসিন্দা জয়নাল আবেদিন ঘরামী।

তিনি বলেন, মুলাদী পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি শফিক উজ্জামান রুবেল বর্ণাঢ্য রাজনৈতিক পরিবারের সন্তান, মুলাদী উপজেলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি, বিশিষ্ঠ সমাজ সেবক ও বন্দর কমিটির এক সময়ের পরিচালক, সকলের বিশ্বস্থ ও সর্বজন শ্রদ্ধেও ডাক্তার আঃ রাজ্জাক ভুলুর সুযোগ্য সন্তান। তিনি ১০ বছর মুলাদী পৌরসভার মেয়র হিসেবে দায়ীত্ব পালনের পর তৃতীয় বারের মত আবারও সংখ্যাগরিষ্ঠ মানুষের ভোটে পুনরায় মেয়র নির্বাচিত হওয়ায় খুশি হয়ে ওয়াদা রক্ষা করেছেন।