মুলাদীতে শিক্ষা বৃক্তির চেক প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার

মুলাদী প্রতিনিধি।।
প্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষার মান বৃদ্ধি ও সমাজে প্রতিষ্ঠিত হওয়ার লক্ষে সরকারের বরাদ্ধকৃত শিক্ষা বৃত্তির চেক মুলাদীতে বিতরন করেন উপজেলা নির্বাহী অফিসার শুভ্রা দাস।

মঙ্গলবার (২৭ এপ্রিল) বেলা ১২ টায় উপজেলা পরিষদ হল রুমে উপজেলা সমাজ সেবা অধিদপ্তরের উদ্যোগে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে চেক বিতরন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সমাজ সেবা কর্মকর্তা উত্তম কুমার, ইউনিয়ন সমাজ সেবা কর্মী এইচ এম খায়রুল হাচান সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থী বৃন্দ।
এসময় উপজেলা নির্বাহী অফিসার শুভ্রা দাস বলেন, আমরা করোনা মহামারীর ২য় ধাপ অতিক্রম করছি, তাই সুস্থ থাকতে সকলকে সামাজিক দুরুত্ব বজায় রেখে চলাচল ও বাহিরে বের হলে অবশ্যই মাক্স ব্যবহার করব এবং প্রতিবন্ধীদের জন্য সরকারের বরাদ্ধকৃত অর্থ যেন তাদের শিক্ষার কাজেই ব্যবহার করা হয় সে দিকে লক্ষ রাখব।