মুলাদীতে শেখ কামাল এর ৭২ তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মোনাজাত

মুলাদী প্রতিনিধি।।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জ্যেষ্ঠপুত্র বাংলাদেশ এর ক্রীড়া ও সাংস্কৃতিক অঙ্গনের উজ্জল নক্ষত্র বীরমুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এর ৭২ জন্ম বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মোনাজাতের আয়োজন করে মুলাদী উপজেলা আওয়ামী লীগ।

বৃহস্পতিবার (০৫ আগস্ট) সন্ধ্যা ৭.৩০ মিনিটে উপজেলা আওয়ামী লীগ এর দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগ এর সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক হাজী বাবুল আকন এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠানে প্রধান অতিথি উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ এর সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব তারিকুল হাসান খান।

এ সময় উপস্থিত ছিলেন- গাছুয়া ইউনিয়ন চেয়ারম্যান জসিম উদ্দিন, মুলাদী উপজেলা আওয়ামী লীগ সাবেক সাংগঠনিক সম্পাদক সালেহ উদ্দিন হাওলাদার, আওয়ামী লীগ নেতা এ্যড. তরিকুল ইসলাম পলাশ, এসম এম কামাল পাশা, গাছুয়া ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আলতাফ হাওলাদার, কাজিরচর ইউনিয়ন আওয়ামী লীগ সাধারন সম্পাদক মনিরুজ্জামান, বাটামারা ইউনিয়ন আওয়ামী লীগ নেতা হাজী শাহাবুদ্দিন তালুকদার, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি অহিদুজ্জামান আনোয়ার, উপজেলা সেচ্ছাসেবকলীগ সভাপতি অহিদ খান, সসাধারন সম্পাদক তরিকুল ইসলাম হিরন, উপজেলা ছাত্রলীগ সভাপতি জুবায়ের আহম্মেদ জুয়েল, পৌর ছাত্রলীগ সাধারন সম্পাদক জুয়েল হাওলাদার, উপজেলা ছাত্রলীগ নেতা মুশশফিকুর রহমান পাপ্পু, উপজেলা সেচ্ছাসেবকলীগ সাংগঠনিক সম্পাদক রাসেল হাওলাদার, শরফ উদ্দিন, উপজেলা শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ সভাপতি ফারুক বয়াতী, কলেজ ছাত্রলীগ নেতা আসিফ চৌকিদার সহ আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।