মুলাদীতে সাবেক চেয়ারম্যানের স্ত্রীর মৃত্যুতে শোক

মুলাদী প্রতিনিধি।।
মুলাদী সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা মরহুম জয়নাল সিকদারের স্ত্রী ও মুলাদী উপজেলা ইমাম সমিতির সিনিয়র সহ-সভাপতি হাফেজ মাওলানা মুফতি নুরুল আলমের মাতা হনুফা বেগম (৮০) বার্ধক্য জনিত কারনে ঢাকার পিজি হাসপাতালে ৭ জানুয়ারী বেলা ১১.৩০মিনিটে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি…রাজেউন)। মৃত্যুকালে তিনি চার পুত্র ও চার কন্যা সহ অসংখ্য গুনিজন রেখে গেছেন।

মরহুমার মৃত্যুতে শোকাহত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়ে গভীর শোক প্রকাশ করেছেন, মুলাদী উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব তারিকুল হাসান খান মিঠু, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি দুলাল মাহমুদ মোল্লা, মুলাদী সদর ইউনিয়ন চেয়ারম্যান কামরুল আহসান, মুলাদী কওমি শিক্ষা বোর্ডের সভাপতি মাওলানা হাফেজ আঃ খালেক, উপজেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা আঃ নুর, সম্পাদক মুফতি মাওলানা রফিকুল ইসলাম ঢালী, খাসেরহাট বন্দর ব্যবসায়ী পরিচালনা কমিটির সম্পাদক লুৎফর রহমান পালোয়ান, মুক্তিযোদ্ধা মাষ্টার দেলোয়ার হোসেন, আক্কাস প্যাদা, ইউপি সদস্য নান্নু মল্লিক, রিয়াজ হাওলাদার, মুলাদী পৌরসভার ২নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মোঃ জাফর মল্লিক, সাংবাদিক নজরুল ইসলাম সিকদার, উপজেলা তাতিদল সভাপতি সেন্টু মিয়া, কালাম সিকদার, চুন্নু মল্লিক সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ। শনিবার সকাল ৮.৩০মিনিটে জানাজা নামাজ শেষে মরহুমার লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।