মুলাদীতে স্ত্রীকে তালাক দিয়ে ৯ম শ্রেণীতে পড়ুয়া শালিকাকে বিয়ে করার অভিযোগ

ভূঁইয়া কামাল, মুলাদী।।

বরিশালের মুলাদীতে বিয়ের ৮ মাসের মাথায় স্ত্রীকে তালাক দিয়ে স্ত্রীর আপন ছোট বোন ৯ম শ্রেণীর ছাত্রী (শালিকা)কে বিয়ে করেছে উপজেলার কাজিরচর ইউনিয়নের বাইদারকান্দি গ্রামের মৃত: খলিল হাওলাদারের পুত্র জুয়েল হাওলাদার।

ঘটনার বিবরণ ও স্থানীয় সূত্রে জানা গেছে জুয়েল হাওলাদার কাজিরহাট থানার সন্তোষপুর গ্রামের আঃ সালাম বেপারীর কন্যা রেকসনাকে কয়েক মাস আগে বিয়ে করে ঘর সংসার শুরু করে। কিন্তুু কিছুদিন আগে রেকসনার পরিবার জানতে পারে রেকসনা কে তালাক দিয়ে তার ছোট বোন ফারজানাকে বিবাহ করেছে।
এ বিষয়ে জুয়েল হাওলাদারের নিকট জানতে চাইলে তিনি বলেন আমাদের ১ম বিয়ে প্রায় ৮ মাসের মত হয়েছে। তাকে তালাক দিয়ে ৫ দিন আগে কাজির মাধ্যমে তারই ছোট বোনকে বিবাহ করেছি।

নববধু ফারজানা জানান সে কাজিরচর মাধ্যমিক বিদ্যালয় ৯ম শ্রেণীতে পড়া লেখা করছে, এ বিষয়ে আর কিছু বলতে রাজি হননি। কিন্তুু জুয়েল হাওলাদার জানান জন্ম নিবন্ধনে তার বয়স হয়েছে তাই বিয়ে করেছি, প্রথম স্ত্রীকে তালাক দেয়ার কারণ জানতে চাইলে তিনি বলেন স্ত্রীর মাথায় সমস্যা আছে। স্থানীয় ভাবে এটির কোন সত্যতা পাওয়া যায়নি। এলাকাবাসী জানান জুয়েল বেপারী ৫ দিন আগে বিয়ে করলেও শালিকাকে নিয়ে কয়েকমাস প্যাদার হাটের ভাড়া বাসায় অবস্থান করায় এতে সে অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। অভিযুক্ত জুয়েল হাওলাদার বিষয়টি অস্বীকার করেন। এলাকাবাসী বিষয়টি তদন্ত করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করার জন্য কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছে।