মুলাদীতে স্বাস্থ্য সচেতনতায় পথচারীদের মাঝে মুলাদী থানা পুলিশের পক্ষ থেকে মাস্ক বিতরণ

ভূঁইয়া কামাল, মুলাদী।।

বরিশালের মুলাদীতে স্বাস্থ্য সচেতনতায় পথচারীদের মাঝে ৩১ মার্চ বুধবার বেলা ১১টায় মুলাদী থানা পুলিশের আয়োজনে মুলাদী পৌরসদরের গুরুত্বপূর্ণ স্থানে এই কর্মসূচী পালন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার (মুলাদী সার্কেল) মোঃ মতিউর রহমান, মুলাদী থানায় সদ্য যোগদানকৃত অফিসার ইনচার্জ (ওসি) এস এম মাকসুদুর রহমান, মুলাদী থানার সেকেন্ড অফিসার মোঃ সোলাইমান মাহমুদ, এস আই মহিউদ্দিন জুয়েল, মোঃ শহিদুল ইসলাম, মোঃ মিজানুর রহমান ও আবু ইউসুফসহ সকল পুলিশ কর্মকর্তাগণ।