মুলাদীতে হাজ্বী মিঠুর নেতৃত্বে যুবলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

মুলাদী (বরিশাল) প্রতিনিধি।।
বরিশালের মুলাদীতে বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র‌্যালী, কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করে উপজেলা ছাত্রলীগের সাবেক সফল সাধারণ সম্পাদক ও উপজেলা যুবলীগ নেতা শাহ আলম মিঠু হাওলাদার। ১১ নভেম্বর যুবলীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মুলাদী উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে সড়কের যুবলীগের কার্যালয়ের সামনে থেকে সকাল ১০.৩০ মিনিট যুবলীগ নেতা শাহ আলম মিঠু হাওলাদারের নেতৃত্বে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে যুবলীগের দলীয় কার্যালয়ে এসে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন, উপজেলা যুবলীগ নেতা কাজী কামাল হোসেন, পৌর যুবলীগের সাংগঠনিক সম্পাদক আনিচুর রহমান সরদার, বঙ্গবন্ধু সৈনিক লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম তালুকদার, যুবলীগ নেতা গোলাম মোস্তফা মল্লিক, আওয়ামীলীগ নেতা মিজানুর রহমান দেওয়ান, যুবলীগ নেতা মজিবুর রহমান হাওলাদার, সুজিৎ দত্ত, বাবুল হাওলাদার, ছাত্রলীগ নেতা জহিরুল ইসলাম মল্লিক, জুনায়েত আহসান খান তিলক, পৌর সেচ্ছাসেবকলীগ সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান পলাশ, শামিম সরদার, পৌর শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের সভাপতি রিয়াজ আমিন, ইউনিয়ন যুবলীগ নেতা বজলুর রহমানসহ যুবলীগের নেতৃবৃন্দ।