মুলাদীতে হুসেইন মুহাম্মাদ এরশাদের মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া

মুলাদী প্রতিনিধি।।
মুলাদীতে পল্লীবন্ধু আলহাজ হুসেইন মুহাম্মাদ এরশাদের ১ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে উপজেলা জাতীয় পার্টি ও পৌর শাখার উদ্দ্যেগে মুলাদী জাতীয় পার্টির কার্যালয় মঙ্গলবার (১৪ জুলাই) বেলা ১১ টায় মিলাদ ও দোয়া মোনাজাতের আয়োজন করা হয়।

মুলাদী বাবুগঞ্জের সংসদ সদস্য ও প্রেসেডিয়াম সদস্য আলহাজ্ব গোলাম কিবরিয়া টিপুর সহযোগিতায় দোয়া মোনাজাতে জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রনায়ক আলহাজ্ব হুসেইন মুহাম্মাদ এরশাদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া মোনাজাত করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা জাতীয় পার্টির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ হারুন অর রশিদ খান, সাধারন সম্পাদক ও পৌর কাউন্সিলর আরিফ হোসেন সরদার, সাংগঠনিক সম্পাদক কুতুব উদ্দিন চৌকিদার, পৌর আহবায়ক অধ্যক্ষ কবির হোসেন খান, উপজেলা যুবসংহতির সভাপতি আলাউদ্দিন মল্লিক, সম্পাদক আঃ হালিম, পৌর যুব সংহতির সভাপতি আলী আজম স্বপন,সহ সভাপতি শামিম সরদার, আ: ছালাম খান, উপজেলা ছাত্র সমাজের সভাপতি আসাদুজ্জামান বাবু মাতুব্বার, পৌর মহিলা নেত্রী সীমা আক্তার সহ উপজেলা জাতীয় পার্টির ৭ ইউনিয়নের সভাপতি,সম্পাদক সহ বিভিন্ন স্থরের নেতাকর্মীবৃন্দ।