মুলাদীতে ১৪ নারীসহ আরও ২৩ জন করোনায় আক্রান্ত

নিজস্ব প্রতিবেদক।।
বরিশালের মুলাদী উপজেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ২৩ জনের করোনা সনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে ১৪ জন নারী ও ০৯ জন পুরুষ বলে জানা গেছে।

সোমবার (১২ জুলাই) মুলাদী উপজেলা সেনেটারি ইন্সপেক্টর রূপালী বার্তাকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, সোমবার মোট ৩৮ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ২৩ জনের করোনা পজেটিভ রেজাল্ট আসে। তাদের মধ্যে নারী ১৪ ও পুরুষ ০৯। শারীরিক অবস্থা গুরুতর না হওয়া সবাই বাড়িতে বসে চিকিৎসা নিচ্ছেন।

প্রসঙ্গত, মুলাদী উপজেলায় চলতি বছরে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দুইজনের মৃত্যু হয়েছে।