মুলাদীতে ১,৫০০০ মিটার জালে অগ্নীসংযোগ। গ্রেফতার ৪১

ভূঁইয়া কামাল, মুলাদী ।।
বরিশালের মুলাদী উপজেলায় জেল জরিমানা উপেক্ষা করে নদ-নদীতে চলছে মা ইলিশ শিকারের মহোৎসব। মুলাদী উপজেলায় জয়ন্তী, নয়াভাংগুলী ও আড়িয়াল খাঁ নদীতে মীরগঞ্জ, মিয়ারচর, পাইতিখোলা, বানিমর্দন, নাজিরপুর, রামচর, সফিপুর, চরমালিয়া, মৃধার হাট এলাকায় রাত ৩টা থেকে সকাল ৯টা পর্যন্ত ও বিকাল ৩টা থেকে রাত ১০টা পর্যন্ত শত শত জেলে মা ইলিশ শিকার করছে।

এ ব্যাপারে মৎস্য কর্মকর্তা সুব্রত গোস্বামী জানান মা ইলিশ শিকারিদের এ পর্যন্ত গ্রেফতার হয়েছে ৪১জন। তার মধ্যে নিয়মিত মামলায় ৬জন, সাজা ২৪জন, জরিমানা ১১জন ও জাল পোড়ানো হয়েছে ১ লক্ষ ৫০ হাজার মিটার। মাছ উদ্ধার করা হয়েছে ১শত ৭৫ কেজি যা দুস্থদের মাঝে বিতরণ করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে জেল জরিমানা করা হলেও তা তোয়াক্কা না করে জেলেরা মা ইলিশ শিকার করে যাচ্ছে। মা ইলিশ ধরা নিষেধাজ্ঞার সময় জেলেদের মাঝে প্রশাসনের পক্ষ থেকে চালও বিতরণ করা হয়। জরিমানা দেয়া জেলেরা গল্প করেন, আমাদের অনেক জাল রয়েছে। একটি জাল নিয়ে গেলে বা পোড়ালে, কোন ভাবে জাল নদীতে ফেললেই ৫টি জালের দাম উঠে যাবে।