মুলাদীতে ১, ২ ও ৩ নং ওয়ার্ড ছাত্রদলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত

মুলাদী প্রতিনিধি, বরিশাল।।
মুলাদী পৌরসভা ছাত্রদলকে আরও শক্তিশালী ও গতিশীল করার লক্ষে পৌরসভার ১-২-৩নং ওয়ার্ড ছাত্রদলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৩ নভেম্বর) বিকাল ৪টায় পৌরসভার ৩নং ওয়ার্ডের মল্লিক বাড়ী সংলগ্ন বালুরমাঠে পৌরসভা ছাত্রদলের আহবায়ক মোঃ সোহানুর রহমান সোহান হাওলাদারের সভাপতিত্বে ও সদস্য সচিব মোঃ কবির মোল্লার পরিচালনায় অনুষ্ঠিত সম্মেলনে উপস্থিত ছিলেন, উপজেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ও পৌর বিএনপি নেতা সেলিম আহম্মেদ দুলাল মল্লিক, বিএনপি নেতা কালাম মল্লিক, ২নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন হাওলাদার, ৩নং ওয়ার্ড সাংগঠনিক সবুজ সরদার, বরিশাল উত্তর জেলা জিসাস সদস্য সচিব রুবেল মোল্লা, কলেজ ছাত্রদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি ও উপজেলা সেচ্ছাসেবকদল নেতা নজরুল সিকদার, পৌর ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ও সেচ্ছাসেবকদল নেতা আফজাল হোসেন, সেন্টু হাওলাদার, সাইফুল সিকদার, বরিশাল জেলা ছাত্রদলের সহ-সম্পাদক নেছার উদ্দিন সোয়েব শরীফ, পৌর ছাত্রদল যুগ্ন-আহবায়ক মোঃ হেমায়েত উদ্দিন হাওলাদার, মোঃ ইসমাইল সরদার, কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ন-আহবায়ক রিফাত মল্লিক সহ ১-২-৩নং ওয়ার্ড ছাত্রদলের পদ প্রত্যাশী নেতৃবৃন্দ।