মুলাদীতে ৩য় শ্রেণীর ছাত্রী ইমুর আত্মহত্যা

ভূঁইয়া কামাল।।
বরিশালের মুলাদী উপজেলার সফিপুর ইউনিয়নের উত্তর বালিয়াতলী গ্রামের কালাম বেপারীর নয় বছরের কন্যা সন্তান ইমু আত্মহত্যা করেছে। ঘটনার বিবরণে জানা যায়, নিহতের পিতা কালাম বেপারী বেলা ২ঃ৩০ মিনিটের সময় মেয়েকে নিয়ে ওযু করতে যান। বাবা ওযু করে ঘরে চলে আসে। কিছুক্ষণ পর বাড়ীর ছেলে মেয়েদের কাছে শুনতে পায় ইমু বাড়ীর পাশে কপাল কুটে শুয়ে রয়েছে। বাবা সাথে সাথে গিয়ে দেখে গলায় ওড়না পেচিয়ে ফাঁসি দিয়ে ঝুলেছে। ঝুলান্ত অবস্থায় তাকে উদ্ধার করে। কি কারণে ইমু আত্মহত্যা করছে সেটি কেউই বলতে পারে না। নয় বছরের শিশুর আত্মহত্যার ঘটনায় অনেকের মনে সন্দেহ দেখা দিয়েছে শিশুর আত্মহত্যার কারণ কি? মুলাদী থানা পুলিশ ঘটনা স্থলে গিয়ে লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য বরিশাল শেবাচিমে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছে মুলাদী থানার এস, আই জুয়েল।