মুলাদীতে ৪৯তম জাতীয় সমবায় দিবস পালিত

মুলাদী প্রতিনিধি।।
বরিশালের মুলাদী উপজেলায় জাতীয় সমবায় দিবসের ৪৯তম উপলক্ষে সমবায় কার্যালয়ের আয়োজনে শনিবার বেলা ১১টায় জাতীয় পতাকা উত্তোলন ও উপজেলা পরিষদ হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার শুভ্রা দাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ও আওয়ামীলীগের সাধারণ সম্পাদক তারিকুল হাসন খান মিঠু।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার রেজাউল হাসান, যুব উন্নয়ন কর্মকর্তা গোলাম মোস্তফা, উপজেলা সমবায় কর্মকর্তা আমিনুল ইসলাম, শিক্ষক ও আওয়ামীলীগ নেতা কামাল পাশা, আওয়ামীলীগ নেতা জিয়াউল করিম মোল্লা, বরিশাল জেলা যুবলীগ নেতা মনিরুল হাসান টিপু খান, উপজেলা ছাত্রলীগের সভাপতি জুবায়ের আহম্মেদ জুয়েলসহ সমবায় অফিসের কর্মকর্তা কর্মচারী সুবিধা ভোগী নেতৃবৃন্দ।