মুলাদীর কাজিরচরে স্বামী-স্ত্রীকে পিটিয়ে আহত

মুলাদী প্রতিনিধি।।
মুলাদীর কাজিরচরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে স্বামী-স্ত্রীকে পিটিয়ে আহত করেছে প্রতিপক্ষের লোকজন। হাসপাতালে ভর্তি আহত সুত্রে জানাগেছে, মুলাদী উপজেলার কাজিরচর ইউনিয়নের চরকমিশনার গ্রামের মৃত চান খানের পুত্র ইউনুস খান ও একই বাড়ীর জয়নাল খানের পুত্র সিরাজ খানের যৌথ সম্পত্তিতে সিরাজ খান জোর পূর্বক রাস্থার সামন দিক দখল করে সেখানে বসত ঘর নির্মান করেন। বাধ্য হয়ে পিছন দিকে বসতঘর নির্মান করেন ইউনুস।

সিরাজ খানের বসত ঘরের পাশ দিয়ে তিন থেকে চার ফুট জায়গা ইউনুসের বের হওয়ার জন্য রাখলেও সোমবার (১২ জুলাই) বিকাল ৪টার দিকে সেখানে দেয়াল তুলতে গেলে ইউনুস নিষেধ করলে তাদের মাঝে কথা কাটাকাটির সৃষ্টি হয়। এক পর্যায়ে সিরাজ খান ও তার পুত্র ইমরান খান, হেমায়েত খান ইউনুসের উপর চড়াও হয়ে তাকে মারপিঠ করতে থাকে।
ইউনুসের ডাক চিৎকারে তার স্ত্রী হালিমা বেগম সেখানে ছুটে আসলে তাকেও মারপিঠ করেন সিরাজ খান ও তার ছেলেরা বলে জানিয়েছেন ইউনুস।

স্থানীয়রা আহত ইউনুস খানকে উদ্ধার করে মুলাদী হাসপাতালে নিয়ে আসেন। এব্যাপারে মামলার প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছেন ইউনুস।