মুলাদীর গাছুয়ায় জমি সংক্রান্ত বিরোধে হামলায় আহত ৫

মুলাদী প্রতিনিধি, বরিশাল।।
মুলাদী উপজেলার গাছুয়া ইউনিয়নের চর-গাছুয়া গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরধরে প্রতিপক্ষের সন্ত্রাসী হামলায় ৫জন আহত।

হাসপাতালে ভর্তি ও থানায় অভিযোগ সুত্রে জানাগেছে, উপজেলার গাছুয়া ইউনিয়নের চরগাছুয়া গ্রামের ৩নং ওয়ার্ডের মৃত আঃ জলিল হাওলাদারের পুত্র মোঃ জাকির হোসেনের সাথে একই বাড়ীর মৃত টুনু হাওলাদারের পুত্র আলাউদ্দিন হাওলাদারের দীর্ঘদিন থেকেই জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে। আদালতে মামলা চলার পরেও জাকির হাওলাদার তার লোকজন নিয়ে বিরোধীয় সম্পত্তি জোরপূর্বক দখল করার পায়তারা চালিয়ে আসছে। এরই জেরধরে গতকাল সোমবার সকাল ৬.৩০মিনিটে কথা কাটাকাটির একপর্যায়ে আলাউদ্দিন হাওলাদার ও তার স্ত্রী মিনারা বেগম এর উপর পূর্বপরিকল্পিত ভাবে দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায় জমদের আলী সরদারের পুত্র সিরাজ সরদার, জলিল হাওলাদারের পুত্র জাকির হাওলাদার, পশুরা বেগম, এনি বেগম, মাহমুদা বেগম, নিলুফা বেগম, খাদিজা বেগম সহ একদল সন্ত্রাসী। এসময় আলউদ্দিন হাওলাদারের পুত্র হৃদয় ছুটে আসলে তাকেও মারপিঠ করে সন্ত্রাসীরা।

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে মুলাদী হাসপাতালে ভর্তি করেন। এঘটনায় গুরুতর আহত আলাউদ্দিন হাওলাদার বাদী হয়ে মুলাদী থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। ঘটনার দিন সন্ধায় স্বাক্ষি দেয়ায় মৃত সিদ্দিকুর রহমান ঢালির স্ত্রী ফারুকী ও কন্যা নিপা বেগমকে পুনরায় মারপিঠ করে গুরুতর জখম করে জীবন নাশের হুমকি প্রদান করেন জাকির হাওলাদারের লোকজন।