মুলাদীর ছোট ভাইয়ের বিরুদ্ধে সম্পত্তি দখলের অভিযোগ

মুলাদী প্রতিনিধি।।
মুলাদীর বাটামারায় বসতঘর সহ সম্পত্তি জোর পূর্বক দখলের অভিযোগ ছোট ভাইয়ের বিরুদ্ধে।

স্থানীয় ও ভূক্তভোগী সুত্রে জানা গেছে, মুলাদী উপজেলার বাটামারা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের পূর্বতয়কা গ্রামের মৃত জালাল উদ্দিন রাড়ীর পুত্র মোঃ পারভেজ রাড়ী জীবিকা নির্বাহের তাগিদে ১৫ বছর যাবত ঢাকায় বসবাস করে আসছেন। পারভেজ রাড়ীর ঢাকায় থাকার সুযোগে তার আপন ছোট ভাই কাওসার রাড়ী বাড়ীর সমস্থ কিছু ভোগ দখল করে আসছিল। শুধু ভোগ দখলেই সিমাবদ্ধ থাকেননি কাওসার ধীরে ধীরে নিজের সম্পত্তি সহ ভাইয়ের ভাগের গাছপালা, তিনটি পুকুরের মাছ এমনকি ভাইয়ের ঘরের পাটাতন ও আড়া খুলে বিক্রি করেন কাওসার। দীর্ঘদিন পরে পারভেজ বাড়ী আসলে নিজের ঘরের মালামাল এবং বাগান পরিস্কার দেখে ছোট ভাই কাওসারকে জিজ্ঞেস করলে কাওসার তার উপর ক্ষিপ্ত হয়ে এভাবেই সব খেয়ে ফেলবে বলে হুমকি দেয় বলে জানান, পারভেজ রাড়ী।

পারভেজ রাড়ী আরও জানান, আমরা ঢাকায় থাকার সুবাদে বাড়ীর সব কিছুই কাওসার ভোগ করে কিন্তু বর্তমানে সে আমার ঘরের মালামাল ও পুকুরের মাছ বিক্রি করে দেয়ায় আমি নিঃশ্ব হয়ে পরেছি। কাওসার পুর্বে আমার বাবা-মার গায়েও হাত তুলেছে। পারভেজ এ ব্যাপারে স্থানীয় লোকজনকে জানালে স্থানীয় লোকজন একাধীকবার শালিস মিমাংশা করে দিয়েও কয়েকদিন পর কাওসার তার পূর্বের অবস্থানে ফিরে আসেন। এলাকায় এধরনের একাধীক অপকর্ম করার অভিযোগে কাওসারকে এলাকাবাসী একত্রিত হয়ে বাটামারা থেকে তাড়িয়ে দেন বলে জানান পারভেজ।