মুলাদী ইসলামিয়া মাদ্রাসার অধ্যক্ষ সিদ্দিকুর রহমানের মৃত্যুতে শোক প্রকাশ

ভূঁইয়া কামাল, মুলাদী
বরিশাল জেলার মুলাদী উপজেলা মুলাদী ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা এটিএম সিদ্দিকুর রহমান গত ১৮ অক্টোবর রাত ৮:৩০ মিনিটে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০। তিনি স্ত্রী, ৩ ছেলে ও ৩ মেয়েসহ অসংখ্যা গুণিজন রেখে যান।
১৯ অক্টোবর সোমবার সকাল ৯টায় জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তার মৃত্যুতে শোক প্রকাশ করেন মুলাদী উপজেলার চেয়ারম্যান আলহাজ্ব তারিকুল হাসান খান মিঠু, মুলাদী পৌরসভার মেয়র শফিক উজ্জামান রুবেল, সাবেক উপজেলা চেয়ারম্যান আঃ ছাত্তার খান, উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী মাইনুল আহসান সবুজ, অন-লাইন রূপালী বার্তার সম্পাদক জিয়াউল আহসান খান সিপু, মুলাদী ফেয়ার ক্লিনিকের চেয়ারম্যান ডাঃ সৈয়দ জাহিদ হোসেন, চরকালেখান ইউনিয়নের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মহসিন উদ্দিন খান ও ইসলামিয়া মাদ্রাসার অধ্যক্ষ কাজী হারুন অর রশিদ ও জাতীয় ইমাম সমিতির মুলাদী উপজেলার সাধারণ সম্পাদক মাওঃ হাফেজ মোঃ মুফতি রফিকুল ইসলাম প্রমুখ। পিতার কথা অনুযায়ী তার জানাযা পরিচালনা করেন তারই বড় ছেলে চরকালেখান ডিগ্রী কলেজের প্রফেসার মাওলানা মোঃ শফিকুল ইসলাম সোহেল।