মুলাদী উপজেলাবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা: জিয়াউল আহসান খান সিপু

রূপালী বার্তা।।
মুলাদী উপজেলা বাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক, বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ মুলাদী উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও অনলাইন নিউজ পোর্টাল রূপালী বার্তার সম্পাদক মো. জিয়াউল আহসান খান সিপু।

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, এক মাস সিয়াম সাধনার পর আমাদের সামনে এসেছে “ঈদুল ফিতর”। আত্মিক পরিশুদ্ধির ফলে দূর হয়ে যাবে সব সংকীর্ণতা ও ভেদাভেদ। পুরো রমজান মাস আমরা যে সংযমের অনুশীলন করেছি, তা আমাদের জীবন চলার সব ক্ষেত্রে সীমা লঙ্ঘনের নেতিবাচক প্রবণতা থেকে রক্ষা করবে। অন্যায়, অবিচার, ঘৃণা, বিদ্বেষ, হিংসা, জঙ্গীবাদ, সাম্প্রদায়িকতা, হানাহানি মানুষের সব নেতিবাচক প্রবণতার রাশ টেনে ধরবে ঈদ। ঈদুল ফিতর বয়ে নিয়ে আসুক সবার জীবনে অনাবিল সুখ শান্তি আর সমৃদ্ধি।

তিনি বলেন, প্রাণঘাতী করোনা ভাইরাস মহামারীর কারণে এবার ঈদের আনন্দটা অনেকটা সাবধানতার সাথেই করার আহবান জানাচ্ছি। সামাজিক দূরত্ব বজায় রেখে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী ব্যবহার করেই সবাইকে নিরাপদে থেকে ঈদের আনন্দ সবার মাঝে সমানভাবে ছড়িয়ে পড়ুক- এই প্রত্যাশা করছি। অতি প্রয়োজন ছাড়া কেউ বের হবেন না, ঘরে থাকুন- আপনি নিরাপদে থাকুন, আপনার পরিবারকে নিরাপদে রাখুন।