মুলাদী উপজেলার ৬ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের শপথ গ্রহণ

ভূঁইয়া কামাল, মুলাদী (বরিশাল)॥
বরিশাল জেলার মুলাদী উপজেলার ৬ ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যানগণ মঙ্গলবার (১৩ জুলাই) বেলা ১২টায় বরিশাল সার্কিট হাউজ সম্মেলন কক্ষে জেলা প্রশাসক জসিম উদ্দীন হায়দার-এর মাধ্যমে শপথ গ্রহণ করেন।

শপথ গ্রহণ করেন, মুলাদী সদর ইউনিয়নের দ্বিতীয় বারের মতো বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত চেয়ারম্যান কামরুল আহসান, মুলাদীর কাজিরচর ইউনিয়নের দ্বিতীয় বারের মত নির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব মন্টু বিশ্বাস, চরকালেখান ইউনিয়নের চেয়ারম্যান মিরাজুল ইসলাম সরদার, গাছুয়া ইউনিয়নের চেয়ারম্যান জসিম উদ্দিন, সফিপুর ইউনিয়নের দ্বিতীয় বারের মতো নির্বাচিত চেয়ারম্যান আবু মুসা হিমু মুন্সি ও নাজিরপুর ইউনিয়নের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান বাদল।

শপথ গ্রহণ শেষে চেয়ারম্যানগণ বাহিরে চলে আসার সাথে সাথেই সমর্থকরা ফুল দিয়ে অভিনন্দন জানান। চেয়ারম্যানগণ নিজ নিজ এলাকায় ফিরে জনগণকে সাথে নিয়ে আগামী ৫ বছর স্ব-স্ব ইউনিয়নের উন্নয়নে কাজ করে যাবেন বলে অঙ্গীকার করেন।