মুলাদী উপজেলা চেয়ারম্যানের মাতার মৃত্যুতে শোক

মুলাদী প্রতিনিধি।।
মুলাদী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব তারিকুল হাসান খান মিঠুর মাতা মোসাঃ জাহানারা বেগম বৃহস্পতিবার (০৯ জুলাই) বিকাল ৩.১৫ মিনিটের সময় মুলাদী ফেয়ার ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন (ইন্নালিল্লাহি…রাজেউন)। মৃত্যুকালে তিনি ২ ছেলে ৬ মেয়েসহ অসংখ্য গুনিজন রেখে গেছেন।

মরহুমার মৃত্যুতে শোকাহত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়ে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন, হিজলা-মুলাদীর সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মোশাররফ হোসেন মঙ্গু, মুলাদী পৌর মেয়র শফিক উজ্জামান রুবেল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. আঃ বারী, উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আঃ ছত্তার খান, উপজেলা জাতীয় পার্টির সভাপতি বীরমুক্তিযোদ্ধা হারুন অর রশিদ খান, উপজেলা বিএনপির সাবেক সভাপতি বীরমুক্তিযোদ্ধা শুকুর আহম্মেদ খান, পৌর আওয়ামী লীগের সভাপতি আলমগীর হোসেন হিরন হাওলাদার, মুলাদী ফেয়ার ক্লিনিকের ম্যানেজিং ডাইরেক্টর ও অনলাইন নিউজ পোর্টাল রুপালী বার্তার সম্পাদক জিয়াউল আহসান সিপু খান, মুলাদী সদর ইউনিয়ন চেয়ারম্যান কামরুল আহসান, কাজিরচর ইউনিয়ন চেয়ারম্যান মন্টু বিশ্বাস, মুলাদী প্রেসক্লাব সভাপতি আওয়ামী লীগ নেতা আলমগীর হোসেন সুমন, সাংবাদিক ঐক্যফোরাম সভাপতি কাউন্সিলর আলমগীর হোসেন, মুলাদী রিপোটার্স ইউনিটির সাধারন সম্পাদক রফিকুল ইসলাম রবিন, সাংগঠনিক সম্পাদক রাসেল মল্লিক, সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দ, তৃনমুল সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দ, বন্দর ব্যবসায়ী আজাহার উদ্দিন, উপজেলা সেচ্ছাসেবকলীগ সভাপতি অহিদ খান, সম্পাদক তরিকুল ইসলাম হিরন, উপজেলা ছাত্রলীগ সভাপতি জুবায়ের আহম্মেদ জুয়েল, সম্পাদক কাজী মুরাদ, পৌর ছাত্রলীগ সম্পাদক এইচ এম জুয়েল, উপজেলা ছাত্রলীগ যুগ্ন-সম্পাদক মেহেদী হাসান ইমাম। আগামীকাল সকাল ৮টায় মরহুমার জানাজা নামাজ অনুষ্ঠিত হবে এবং পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।