মুলাদী উপজেলা চেয়ারম্যানের মায়ের মৃত্যুতে রূপালী বার্তা ও ফেয়ার ক্লিনিকের পক্ষ থেকে শোক

মুলাদী প্রতিনিধি।।
মুলাদী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব তারিকুল হাসান খান মিঠুর মাতা মোসাঃ জাহানারা বেগমের মৃত্যুতে শোকাহত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়ে গভীর শোক প্রকাশ করেছেন মুলাদী ফেয়ার ক্লিনিকের ম্যানেজিং ডাইরেক্টর ও অনলাইন নিউজ পোর্টাল রুপালী বার্তার সম্পাদক জিয়াউল আহসান সিপু খান।

বৃহস্পতিবার (০৯ জুলাই) বিকাল ৩.১৫ মিনিটের সময় মুলাদী ফেয়ার ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় মোসাঃ জাহানারা বেগম মৃত্যুবরণ করেন (ইন্নালিল্লাহি…রাজেউন)। মৃত্যুকালে তিনি ২ ছেলে ৬ মেয়েসহ অসংখ্য গুনিজন রেখে গেছেন। আগামীকাল শুক্রবার সকাল ৮টায় মরহুমার জানাজা নামাজ অনুষ্ঠিত হবে এবং পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।