মুলাদী উপজেলা নির্বাহী কর্মকর্তা নুর মোহাম্মদ হোসাইনির উদ্যোগে মাস্ক বিতরণ

ভূঁইয়া কামাল,মুলাদী (বরিশাল)।।

বরিশাল জেলার মুলাদী উপজেলা নির্বাহী কর্মকর্তা নুর মোহাম্মদ হোসাইনি করোনা ভাইরাস-এর আক্রান্ত থেকে জনসাধারণকে মুক্ত রাখার জন্য স্বাস্থ্য সচেতনা বৃদ্ধির লক্ষ্যে সোমবার (১৯ জুলাই) উপজেলা রোভার স্কাউট গ্রুপের মাধ্যমে উপজেলা সদরে মাস্ক বিতরণ করা হয়।

দিন ব্যাপি রোভার স্কাউটের সদস্য মোঃ মিরাজ হোসেন, মনিকা, আলহেরা, পরশ, মিযান ও মিম সকলের মাঝে মাস্ক বিতরণ করেন।