মুলাদী উপজেলা পরিষদের সম্প্রসারিত ভবন নির্মাণ কাজের উদ্বোধন

মুলাদী প্রতিনিধি।।
মুলাদী উপজেলা পরিষদের সম্প্রসারিত নতুন ভবন নির্মান কাজ এর শুভ উদ্বোধন করেন মুলাদী উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব তারিকুল হাসান খান মিঠু ও উপজেলা নির্বাহী অফিসার শুভ্রা দাস।

সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১০ টায় মুলাদী উপজেলা পরিষদ চত্বরে কজের উদ্বোধনী দোয়া মোনাজাত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব তারিকুল হাসান খান মিঠু, উপজেলা নির্বাহী কর্মকর্তা শুভ্রা দাস, উপজেলা জাতীয় পার্টির সভাপতি বীরমুক্তিযোদ্ধা হারুন অর রশিদ খান, চরকালেখান ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মহসিন উদ্দিন খান, আওয়ামী লীগ নেতা মনিরুজ্জামান মিঠু, যুবলীগ নেতা মনিরুল হাসান খান টিপু, উপজেলা ছাত্রলীগ সম্পাদক কাজী মুরাদ, পৌরসভা ছাত্রলীগ সম্পাদক এইচ এম জুয়েল, যুবলীগ নেতা জাফর মল্লিক প্রমুখ।