মুলাদীতে প্রশাসনের উদ্যোগে ৩৮তম বিসিএস সুুপারিশ প্রাপ্তদের সম্মাণনা

ভূঁইয়া কামাল, মুলাদী।।
বরিশালের মুলাদী উপজেলার সন্তান ৩৮তম বিসিএস সুপারিশ প্রাপ্ত হওয়ায় উপজেলা প্রশাসনের উদ্যোগে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।  সোমবার  (২০ জুলাই) বেলা ২টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে উপজেলা নির্বাহী অফিসার শুভ্রা দাস-এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মুলাদী উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব তারিকুল হাসান খান মিঠু।

এই প্রথম মুলাদী উপজেলা প্রশাসনের উদ্যোগে ৩৮তম বিসিএস সুুপারিশ প্রাপ্তদের সম্মাননা স্মারক প্রদান করায় উপজেলাবাসী প্রশাসনকে ধন্যবাদ জ্ঞাপন করেন।সম্মাণনা স্মারক প্রদান করা হয় কাজিরচর ইউনিয়নের সন্তান মোঃ ইউসুফ (শিক্ষা), গাছুয়া ইউনিয়নের সন্তান সানাউল মোরসেদ (প্রশাসন) ও বাটামারা ইউনিয়নের সন্তান মেহেদি হাসান (প্রশাসন)।

এ সময় আরো উপস্থিত ছিলেন মুলাদী উপজেলার ভাইস চেয়ারম্যান কাজী মাইনুল আহসান সবুজ, মুলাদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিপন বিশ্বাস, উপজেলা কৃষি অফিসার রেজাউল হাসান, মুলাদী সদর ইউনিয়নের চেয়ারম্যান কামরুল আহসান, চরকালেখান ইউনিয়নের চেয়ারম্যান মহসিন উদ্দিন খান, কাজিরচর ইউনিয়নের চেয়ারম্যান মন্টু বিশ্বাসসহ সাংবাদিকবৃন্দ।