মুলাদী উপজেলা বিএনপির সহসভাপতি সুলতান মাহমুদের মৃত্যুতে শোক

মুলাদী প্রতিনিধি।।
মুলাদী উপজেলা বিএনপির সহসভাপতি আলহাজ্ব সুলতান মাহমুদ (১১ জুলাই) শনিবার দিবাগত রাত ২:৪৫ মিনিটে বিআরবি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন ( ইন্না লিল্লাহি…রাজিউন)।

তার মৃত্যুতে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন, হিজলা-মুলাদীর সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মোশাররফ হোসেন মঙ্গু, বরিশাল উত্তর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আঃ ছত্তার খান, উপজেলা বিএনপির সাবেক সভাপতি শুক্কুর আহমেদ খান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আসাদ মাহমুদ, পৌর বিএনপির সভাপতি আঃ রব খান, সাধারণ সম্পাদক অধ্যাপক আল মামুন, সাংগঠনিক সম্পাদক মনজু হাওলাদার, উত্তর জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক শাহ আলম হাওলাদার, যুবদল নেতা আনিসুর রহমান আলাল, আরিফুর রহমান টিটু, সেচ্ছা সেবকদল নেতা আবু জাহিদ মোল্লা, কলেজ ছাত্রদল সভাপতি রুহুল আমিন খান, সহ সভাপতি নজরুল ইসলাম, উপজেলা ছাত্রদল নেতা সোহানুর রহমান সোহাগ, নেছার উদ্দিন সোয়েব সহ উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।