মুলাদী পৌরসভার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আমাকে নির্বাচিত করুন-মেয়র রুবেল

মুলাদী প্রতিনিধি॥
আসন্ন মুলাদী পৌরসভা নির্বাচনকে সামনে রেখে, শেখ হাসিনার দর্শন, বাংলাদেশের উন্নয়ন প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে মুলাদী পৌরসভার ৫নং ওয়ার্ডে কর্মীসভা অনুষ্ঠিত হয়। কর্মী সভায় প্রধান অতিথি ছিলেন পৌর মেয়র শফিক উজ্জামান রুবেল। তিনি বলেন, মুলাদী পৌরসভাকে ঢেলে সাজাতে ও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আমাকে নির্বাচিত করুন। বৃহস্পতিবার বিকাল ৪টায় ৫নং ওয়ার্ডের মীরা ও খান বাড়ীতে অনুষ্ঠিত কর্মীসভায় সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজ সেবক ইযাকুব আলী খান।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সাবেক দপ্তর সম্পাদক ও অন লাইন রুপালী বার্তার সম্পাদক জিয়াউল আহসান সিপু খান, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারুন হাওলাদার, পৌর প্যানেল মেয়র আঃ রব, আওয়ামীলীগ নেতা দুলাল হাওলাদার, আবুল কাশেম মল্লিক, মতিউর রহমান খান, ইসমাইল হোসেন, মুলাদী উপজেলা ইমাম সমিতির সাধারন সম্পাদক মুফতি মাওলানা রফিকুল ইসলাম, সংরক্ষিত মহিলা কাউন্সিলর মমতাজ বাবুল, যুবলীগ নেতা কাজী কামাল হোসেন, বাবুল চৌকিদার, পৌর শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের সভাপতি রিয়াজ আমিনসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।