মুলাদী পৌরসভার কাউন্সিলর প্রার্থী জাফর মল্লিকের ভোট প্রার্থনা

মুলাদী প্রতিনিধি।।
মুলাদী পৌরসভার ২নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী জাফর মল্লিকের পাঞ্জাবি মার্কার সমর্থনে ভোট প্রার্থনা করছেন ওয়ার্ডের সর্ব শ্রেনীর মানুষ।

আসন্ন ১৪ ফেব্রুয়ারী মুলাদী পৌরসভা নির্বাচনকে সামনে রেখে তরুন সমাজের প্রিয় মুখ, গরীব-দুখি, মেহনতি মানুষের আস্থার প্রতীক যাকে নিয়ে যুব সমাজ অহংকার করে তরুন উদিয়মান নেতা জাফর মল্লিকের পাঞ্জাবি প্রতীকের ভোট প্রার্থনার অংশ হিসেবে সোমবার (০৮ ফেব্রুয়ারি) দিনভর মানুষের দ্বারে দ্বারে গিয়ে ভোট প্রার্থনা করেন ব্যবসায়ী ও সমাজ সেবক রুবেল মল্লিক, রিপন শেখ, যুবলীগ নেতা মোস্তফা মল্লিক, চুন্নু মল্লিক, মিঞ্জু মল্লিক, সমাজ সেবক আনোয়ার হোসেন মোল্লাসহ পাঞ্জাবি মার্কার সমর্থকরা।