মুলাদী পৌরসভার শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ কমিটি ঘোষণা

মুলাদী (বরিশাল) প্রতিনিধি ।।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্ট কর্তৃক অনুমোদিত শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ মুলাদী পৌর শাখার কমিটি ৯ই নভেম্বর সোমবার ঘোষণা করা হয়েছে। শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোঃ মজিবর রহমান হাওলাদার ও বরিশাল জেলা শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের সভাপতি-সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক প্রেস বার্তায় মোঃ রিয়াজ আমিনকে সভাপতি, হযরত আলী খান কে সহ-সভাপতি, জাহিদ আকনকে সাধারণ সম্পাদক, মুন্না হাওলাদার যুগ্ম সাধারণ সম্পাদক, সাকিব হাওলাদারকে সাংগঠনিক সম্পাদক, সাকিবুল ইসলাম শান্ত কোষাধ্যক্ষ, বায়েজিদ আকন দপ্তর সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট মুলাদী পৌর শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের কমিটি ঘোষণা করা হয়। নব-নির্বাচিত কমিটির নেতৃবৃন্দ কেন্দ্রীয় ও জেলার শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ কমিটিকে ধন্যবাদ জানিয়ে, কৃতজ্ঞতা প্রকাশ করেন মুলাদী পৌর মেয়র শফিক উজ্জামান রুবেলের প্রতি।