মুলাদী পৌরসভা আধুনিকায়নে বাদ যাবে না কোন উন্নয়ন: মেয়র রুবেল

মুলাদী প্রতিনিধি।।
মুলাদী পৌরসভা আধুনিকায়নে ৯টি ওয়ার্ডের প্রতিটি উন্নয়ন কাজকে অগ্রাধীকার দিয়ে পৌর এলাকার একটি ওয়ার্ডের সাথে আরেকটি ওয়ার্ডের যোগাযোগ ব্যবস্থাকে আরও উন্নততর করার লক্ষ্যে সংযোগ সড়ক সহ ক্ষুদ্র থেকে বৃহত্তর উন্নয়ন কোন টিই বাদ যাবেনা বলে জানিয়েছেন মুলাদী পৌরসভার মেয়র ও উপজেলা বঙ্গবন্ধু শিক্ষা ও গভেষনা পরিষদের সভাপতি শফিক উজ্জামান রুবেল।

শনিবার (২৬ ডিসেম্বর) বেলা ১১টায় মুলাদী পৌরসভার ৪নং ওয়ার্ডের মুলাদী ষ্ট্রেডিয়াম মাঠ থেকে মুন্সি বাড়ী জামে মসজিদ পর্যন্ত সড়ক নির্মান কাজের উদ্ধোধনী অনুষ্ঠানের পুর্বে প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন।

তিনি আসন্ন পৌর নির্বাচন সম্পর্কে বলতে গিয়ে জানান, খালি মাঠে গোল নয় প্রতিদ্বন্দিতা পূর্ন নির্বাচনে বিজয়ী হতে চাই এবং তার বিরুদ্ধে অপপ্রচার, প্রভাকান্ডা ছড়ানো থেকে বিরত থেকে সঠিক রাজনৈতিক ধারায় এসে সকলকে রাজনীতি করতে হবে।

মুলাদী মহিলা মাদ্রসার প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব আঃ জব্বার খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সড়ক উদ্ধোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, চরকালেখান আদর্শ ডিগ্রী কলেজের অধ্যক্ষ ও মুলাদী পৌর জাপার সভাপতি কবির হোসেন খান, উপজেলা আওয়ামীলীগের সাবেক দপ্তর সম্পাদক জিয়াউল আহসান খান সিপু, উপজেলা কৃষকলীগের সাধারন সম্পাদক আলী আকবর মুন্সি, বন্দর ব্যবসায়ী নেতা বাবুল সিকদার, উপজেলা ইমাম সমিতির সাধারন সম্পাদক মুফতি মাওলানা রফিকুল ইসলাম ঢালী, মুলাদী মহিলা কলেজের অধ্যক্ষ মোঃ ইব্রাহিম, মুলাদী টেকনিক্যাল কলেজের অধ্যক্ষ মোঃ সালাম খান, প্রভাষক নাসির উদ্দিন, ইমদাদ হোসেন, মিন্টু চৌকিদার, ফরহাদ হোসেন, নুপুর বেগম, জান্নাতুন্নেছা, ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি মতিউর রহমান খান, সিদ্দিকুর রহমান, মুক্তিযোদ্ধা প্রজন্ম নেতা শাহ আলম ঢালী, আওয়ামীলীগ নেতা রফিকুল ইসলাম বাচ্চু হাওলাদার, মিজান দেওয়ান, যুবলীগ নেতা হাজ্বী মিঠু, মুলাদী পৌরসভার ৪নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী ও যুবলীগ নেতা শিপার আহম্মেদ খান, কাজী কামাল, কাজী জসিম, বাবুল চৌকিদার, রাম কৃষ্ণ বনিক, হারুন অর রশিদ, পৌর সেচ্ছাসেবকলীগ সাধারন সম্পাদক কাজী সোহরাব হোসেন খোকা, পৌর শেখ রাসেল শিশু কিশোর পরিষদ সভাপতি রিয়াজ আমিন, বাবু সিকদার, ছাত্রলীগ নেতা রাসেল, তপু হাওলাদার সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।