মুলাদী পৌরসভা নির্বাচনে কাউন্সিলর পদে জাফর মল্লিকের মনোনয়ন পত্র দাখিল

মুলাদী প্রতিনিধি।।
মুলাদী পৌর শহরের যুব সমাজের আইডল হিসেবে পরিচিত, তরুন সমাজ সেবক এবং আসন্ন পৌরসভা নির্বাচনে ২৬জন সাধারন কাউন্সিলর প্রার্থীর মধ্যে সর্ব কনিষ্ঠ প্রার্থী হিসেবে মুলাদী নির্বাচন অফিসে জেলা নির্বাচন অফিসার মোঃ সোহেল সামাদের কাছে মনোনয়ন পত্র দাখিল করেন। মুলাদী পৌরসভার ২নং ওয়ার্ডের সর্বস্তরের মানুষের দুঃসময় যাকে কাছে পাওয়া যায় এবং গরীব দুখি মেহনতি মানুষের দুঃখ লাগোব সহ করোনা কালীন সময় তাদের পাশে থেকে সাহায্যের হাত বাড়িয়ে দেয়া তরুন উদিয়মান এ নেতা কাউন্সিলর প্রার্থী হিসেবে বিজয় লাভ করবে বলে আসার কথা ব্যক্ত করেছেন, মনোনয়ন পত্র দাখিল করতে তার সাথে আসা শত শত সমর্থকরা। পৌর এলাকার ঐতিহ্যবাহী গফুর মল্লিক বালিকা বিদ্যালয়ের উত্তর পার্শ্বে মল্লিক বাড়িতে মনোনয়ন পত্র দাখিলের পূর্বে অনুষ্ঠিত দোয়া মোনাজাতে উপস্থিত ছিলেন, সমাজ সেবক আলহাজ্ব আঃ রশিদ মল্লিক, আলহাজ্ব কুব্বাত হোসেন বেপারী, সিরাজুল ইসলাম মল্লিক, আবুল কাশেম মল্লিক, সেলিম আহম্মেদ দুলাল মল্লিক, আলহাজ্ব শাজাহান মল্লিক, আলহাজ্ব আলী আহম্মেদ সিকদার, প্রভাষক ইফতেখার আলম লিটন মল্লিক, কালাম মল্লিক, মোশারফ হোসেন নান্নু মল্লিক, দলিল উদ্দিন মল্লিক, মোসলেম উদ্দিন মল্লিক সহ স্থানীয় শত শত সমর্থক।