মুলাদী পৌরসভা নির্বাচনে তৃতীয় বারের মতো মেয়র হলেন শফিক উজ্জামান রুবেল

ভূঁইয়া কামাল,মুলাদী।।

বরিশালের মুলাদী পৌরসভা নির্বাচন আজ রবিবার ১৪ ফেব্রুয়ারী চতুর্থ বারের মতো অনুষ্ঠিত হয়েছে। কোন ধরনের সহিংসতা ছাড়াই ভোট অনুষ্ঠিত হয়। মোট ভোটার সংখ্যা ১৭ হাজার ৫শত ৬১জন। এ নির্বাচনে মেয়র পদে ৪জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করে। বাংলাদেশ আওয়ামীলীগের নৌকা মার্কা প্রার্থী মোঃ শফিক উজ্জামান (রুবেল) ৭ হাজার ৫শত ৪৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম স্বতন্ত্র প্রার্থী মোবাইল মার্কা দিদারুল আহসান খান ২ হাজার ৬৫ ভোট, ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর হাত পাখা মার্কার প্রার্থী মাওলানা মোঃ মঞ্জুর হোসেন ৯শত ৪৯ ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর প্রার্থী মোঃ আল মামুন ৪শত ৯২ ভোট পেয়েছেন। এ বছরই প্রথম ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম)-এর মাধ্যমে ভোট গ্রহণ করা হয়। মোঃ শফিক উজ্জামান রুবেল তৃতীয় বারের মতো মেয়র নির্বাচিত হলেন।