মুলাদী পৌর আওয়ামী লীগের কর্মী সভায় মেয়র পদে ১০ প্রার্থীর উন্নয়নের ঐক্য ঘোষণা

ভূঁইয়া কামাল, মুলাদী।।
বরিশালের মুলাদী পৌর আওয়ামলীগের উদ্যোগে ৮ অক্টোবর বিকাল ৩টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত চরডিক্রী ৭নং ওয়ার্ডে এক কর্মীসভা অনুষ্ঠিত হয়। পৌর আওয়ামীলীগের সভাপতি আলমগীর হোসেন হিরন হাওলাদারের সভাপতিত্বে কর্মী সভায় বক্তারা আসন্ন পৌর নির্বাচন নিয়ে জ¦ালাময়ী বক্তব্য রাখেন। মেয়র প্রার্থী সাবেক ছাত্রলীগ সভাপতি অহিদুজ্জামান আনোয়ার তালুকদার বলেন, আগামী নির্বাচনে পৌরবাসীর উন্নয়নের পক্ষের প্রার্থীকে ভোট দেওয়ার আহবান জানান। ভোটারদের ভোট যাকে খুশি তাকে দেওয়ার ব্যবস্থা আমরা করে দিবে বলে আশ্বাস প্রদান করেন। শ্রমিক লীগের সভাপতি মেয়র প্রার্থী দিদারুল আহসান খান বলেন, গত নির্বাচনে প্রতীক বরাদ্ধের আগের দিন পর্যন্ত আমি একাই প্রার্থী ছিলাম কিন্তুু জনগনের দূর্ভাগ্য একদিন পূর্বে দক্ষিণ বাংলার সিংহ পুরুষের নির্দেশে ওসি আলাউদ্দিনের মাধ্যমে আমাকে তুলে নিয়ে প্রার্থী পদ থেকে বাতিল করা হয়। মুলাদীর একটি মানুষই পেয়েছি যে মানুষকে আলোর পথ দেখায় তিনি হলেন উপজেলা চেয়ারম্যান তারিকুল হাসান খান মিঠু। মুলাদী গফুর মল্লিক বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি হয়ে স্কুলটির জীবন ফিরিয়ে দিয়েছেন। ছাত্রীরা স্কুলে রাস্তা দিয়ে আসতে পারে না এ কষ্টে মানব বন্ধন করেছিলাম এতে মেয়র রুবেল আমাকে মুঠোফোনে হুমকি দিয়ে জানায় আর কি করবেন। আমি জবাবে বলেছিলাম ২য় বার করলে ঝাড়ূ মিছিল করবো। মুলাদী উপজেলা ছাত্রলীগের সভাপতি জুবায়ের আহম্মেদ জুয়েল বলেন, আমরা আসন্ন নির্বাচনে মেয়র পদে পরিবর্তন চাই। মুলাদী পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক জুয়েল হাওলাদার বলেন, পৌর এলাকার রাস্তা ঘাটের বেহাল দশা। শফিক উজ্জামান রুবেল দুই দুই বার মেয়র হয়েও পৌর ছাত্রলীগের কোন নেতাকর্মীর খোঁজ খবর রাখেনি।
এ ভাবেই প্রতি বক্তা তাদের কষ্টের কথা তুলে ধরেন। তারা সকলেই দক্ষিন বাংলার অভিভাবক আলহাজ¦ আবুল হাসান এম,পি মহোদয়ের নিকট আকুল আবেদন করে জানান, আমাদের পৌর সভায় এসে দেখে যান কি অবস্থা, পরিবার ভিত্তিক রাজনীতি আমরা চাই নাই। প্রার্থীরা আরও বলেন আগামী নির্বাচনে প্রার্থী পরিবর্তন না হলে অমরণ অনশনসহ বিভিন্ন কর্মসূচী হাতে নেওয়া হবে। এ কর্মী সভায় প্রত্যেক ওয়ার্ডের আওয়ামীলীগ, কৃষকলীগ, স্বেচ্ছাসেবকলীগ, শ্রমিকলীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মীবৃন্দ।
এ সময় উপস্থিত ছিলেন মুলাদী পৌর মেয়র পদপ্রার্থী মুলাদী পৌর আওয়ামীলীগের সভাপতি আলমগীর হোসেন হিরন, মুলাদী উপজেলা কৃষকলীগের সভাপতি আঃ রব মুন্সি, উপজেলা আওয়ামলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সালেহ্ উদ্দিন হাওলাদার, মোসলেম উদ্দিন বয়াতি, উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মনিরুজ্জামান মিঠু, উপজেলা শ্রমিক লীগের আহবায়ক দিদারুল আহসান খান, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক ও কাউন্সিলর আলমগীর হোসেন, সাবেক ছাত্রলীগ সভাপতি ওহিদুজ্জামান আনোয়ার তালুকদার, সাবেক যুবলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য ও উপজেলা আওয়ামীলীগ নেতা দেলোয়ার হোসেন হাওলাদার ও উপজেলা বাংলাদেশের ওয়াকার্স পার্টি (মার্কসবাদী) সভাপতি সেলিম আহম্মেদ চৌকিদারসহ ১০জন প্রার্থী।