মুলাদী পৌর নির্বাচনে নৌকা পেয়ে আবুল হাসানাত আব্দুল্লাহকে ফুলেল শুভেচ্ছা

রূপালী বার্তা॥
বরিশালের মুলাদী পৌরসভা নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মেয়র পদে মনোনয়ন পান মোঃ শফিক উজ্জামন (রুবেল)।

মনোনয়ন পেয়ে পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি বাস্তবায়ন ও পরিবীক্ষণ কমিটির আহবায়ক (মন্ত্রী) এবং বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ্-কে ফুলেল শুভেচ্ছা জানাতে আসেন। এ সময় তার পক্ষে শুভেচ্ছা গ্রহন করেন বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র ও বরিশাল মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ্।

এসময় উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় যুবলীগের সাবেক সহ-সম্পাদক এনামুল হক, বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. তালুকদার মোঃ ইউনুস,  মুলাদী উপজেলা আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক ও অনলাইন নিউজ পোর্টাল রূপালী বার্তার সম্পাদক মো. জিয়াউল আহসান খান সিপু। এছাড়াও বরিশাল জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।