মুলাদী পৌর শহরে দিনের বেলা একসঙ্গে ৫ ফ্লাটে দুর্ধর্ষ চুরি

মুলাদী প্রতিনিধি, বরিশাল।।
মুলাদী পৌর শহরে একই দিনে ৫টি ফ্লাটে দুর্ধর্ষ চুরি সংঘঠিত হয়েছে। জানাগেছে, বুধবার (২২ ডিসেম্বর) বেলা ১১টার দিকে পৌর এলাকার ৩নং ওয়ার্ডের নান্নু মল্লিকের বিল্ডিংএর দ্বিতীয় তলার ভাড়াটিয়া বাসায় বসবাসকারীদের অনুপস্থিতিতে দুর্ধর্ষ চুরি সংঘঠিত হয়েছে।

ভাড়ায় বসবাসকারী স্কুল শিক্ষক দীন এলাহী চৌধুরী জানিয়েছেন, পরিবারের লোকজন বেড়াতে যাওয়ায় সকাল ৯টায় তিনি বাসা তালাবদ্ধ করে যথারিতি স্কুলে যান, বেলা ১২.৩০মিনিটের দিকে বাড়ীর মালিক তার ফ্লাটের দরজার তালা ভাঙ্গা দেখে স্কুল শিক্ষককে মোবাইল ফোনে খবর দিলে তিনি তাৎক্ষনিক বাসায় এসে দেখতে পান কাপড়-চোপর মেজেতে পরে আছে এবং আলমারিতে থাকা স্বর্নালঙ্কার ও নগদ অর্থ নিয়ে যায় চোর চক্র।

অপরদিকে দুপুর দুইটায় মুলাদী পৌরসভা সড়কের ভাইভাই ভিলার ইটালি বিল্ডিং নামে পরিচিত নুরুল ইসলামের ভবনে চতুর্থতলার একটি ফ্লাটের চারটি ইউনিটে বসবাসকারী বাহাউদ্দিন খান, সাইফুল, মনির কবিরাজ, জুয়েল হাসান লিয়ার ঘরে একই পদ্ধতিতে চুরি সংঘঠিত হয়েছে।

তারা জানিয়েছেন, চোরচক্রটি তাদের প্রত্যেকের ঘরথেকে আলাদা ভাবে ১০/১২ভড়ি স্বর্নালঙ্কার, নগদ টাকা নিয়ে যায়। ধারনা করা হচ্ছে এই চোরচক্রটি অভিনব পদ্ধতিতে দিনের প্রায় কাছাকাছি সময় সংঘবদ্ধভাবে স্থানীয় একটি চক্রের ইন্ধনে এমন দুর্ধর্ষ চুরি করার দুঃস্বাহস দেখিছে।

এ ঘটনায় ভাড়ায় বসবাসকারী স্কুল শিক্ষক সহ অপরাপর ভুক্তভোগীরা মুলাদী থানায় অভিযোগ করলে থানা পুলিশের এস আই শহিদুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন।