মুলাদী পৌর সভার কাউন্সিলর প্রাথী শিপার খানের মটর শোভাযাত্র

মুলাদী প্রতিনিধি।।
গরীব অসহায় মানুষের পাশে থেকে এলাকার উন্নয়নে কাজ করার ঘোষণা দিয়ে আসন্ন মুলাদী পৌরসভা নির্বাচনে কাউন্সিলর প্রার্থী হিসেবে মাঠে নেমেছেন সাবেক সেনা সদস্য মোঃ সিপার আহম্মদ খান।

তিনি পৌর এলাকার ৪ নং ওয়ার্ডে প্রাথীতার জানান দিতে শুক্রবার (১৩ নভেম্বর) বিকালে তার নেতাকমী ও সমর্থকদের নিয়ে মটর শোভা যাত্রা ও গনসংযোগ করেন।

এর পূর্বে তিনি মুলাদী সরকারী মাহমুদজান মাধ্যমিক বিদ্যালয় মাঠে গনজমায়েতে এলাকার সাধারন মানুষকে সাথে নিয়ে সব ধরনের উন্নয়নের প্রতিশ্রুতি প্রদান করে বলেন, পরির্বতনের সময় এসেছে এ ওয়ার্ডের উন্নয়নের স্বার্থে আমাকে কাউন্সিলর নিবাচিত করলে আপনাদের পাশে থেকে সেবার সুযোগ পাবো ইনশাহ আল্লাহ।

সাবেক এই সেনা সদস্য ও সমাজ সেবক শিপার খানের মটর শোভাযাত্রা ও গনসংযোগ গনজমায়েতে বিপুল সংখ্যাক মানুষ অংশগ্রহন করেন।