মুলাদী পৌরসভার জাতীয় ইমাম সমিতির পরিচিতি সভা

মুলাদী প্রতিনিধি।।
বরিশালের মুলাদী পৌরসভার জাতীয় ইমাম সমিতির পরিচিত সভা ৫ আগস্ট বুধবার বেলা ১১টায় উপজেলা ইসলামিক ফাউন্ডেশন কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

মুলাদী পৌরসভার জাতীয় ইমাম সমিতির সভাপতি মাওলানা ইসমাইল হোসেন এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা জাতীয় ইমাম সমিতির সভাপতি আলহাজ্ব মাওলানা আব্দুর নূর, উপজেলা ইমাম সমিতির সেক্রেটারী হাফেজ মাওলানা মুফতি রফিকুল ইসলাম, পৌর সভার ইমাম সমিতির সাধারণ সম্পাদক মাওলানা জাহাঙ্গীর হোসেন, পৌর সভার সহ-সভাপতি মাওলানা আব্দুল হক, মাওলানা দেলোয়ার হোসেন, মাওলানা নাসির উদ্দিন, মুফতি নুরুল আলম, হাফেজ বেল্লাল হোসেন, মাওলানা শামছুল আলম, মাওলানা সিদ্দিকুর রহমান ও হাফেজ মোঃ গোলাম রাব্বি প্রমুখ।