মুলাদী পৌর সভায় মৎস্যজীবিদের মাঝে বিশেষ ভিজিএফ চাল বিতরণ

মুলাদী প্রতিনিধি।।
ইলিশের প্রজনন মৌসুমে মা আহরণ থেকে বিরত থাকা মৎস্যজীবিদের মাঝে বিশেষ ভিজিএফ চাল বিতরন করেছে মুলাদী পৌরসভা। গতকাল মঙ্গলবার বেলা ১২টায় মুলাদী পৌর সভায় প্রায় ২০০ শত মৎস্যজীবিদের মাঝে চাল বিতরণ করেন মুলাদী পৌর সভার মেয়র ও উপজেলা বঙ্গবন্ধু শিক্ষা-গবেষণা পরিষদের সভাপতি শফিক উজ্জামান রুবেল।
এ সময় উপস্থিত ছিলেন মুলাদী উপজেলা নির্বাহী অফিসার সুভ্রা দাস, মুলাদী উপজেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাডঃ আবদুল বাড়ী, মুলাদী পৌর সভার প্যানেল মেয়র আঃ রব হাওলাদার, মুলাদী উপজেলা আওয়ামীলীগের সাবেক দপ্তর সম্পাদক জিয়াউল আহসান খান শিপু, বন-পরিবেশ বিষয়ক সম্পাদক দুলাল হাওলাদার, আওয়ামীলীগ নেতা রফিকুল ইসলাম বাচ্ছু হাওলাদার, পৌর কাউন্সিলর ও জাপা সাধারণ সম্পাদক আরিফ হোসেন সরদার, কাউন্সিলর আরিফ হোসেন, যুবলীগ নেতা হাজ্বী মিঠু, কাজী কামাল হোসেন, বাবুল চৌকিদার, ছাত্রলীগ নেতা জহির মল্লিক, পৌর ছাত্রলীগ সভাপতি জুনায়েত আহসান খান তিলকসহ সর্বস্তরের নেতৃবৃন্দ।